কাঠফাটা গরমে একবার চেখে দেখুন এই তরমুজের আইসক্রিম

Share:

নিজস্ব প্রতিনিধি : এই গরমে আইসক্রিম খেতে ইচ্ছে করছে।বাইরে কিনে খাওয়ার থেকে একবার ঝটপট বানিয়ে ফেলুন তরমুজের এই আইসক্রিম।যা খেতেও ভাল আর উপকারিতাও অনেক।বাড়িতে অনেকসময় আমরা তরমুজ এনে থাকি।বেশিরভাগ টা খেয়ে ফেলেলও অল্প একটু বাকী রয়ে যায়। যদি বাকী রয়ে যায় তবে সেই তরমুজের টুকরো’টি ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ এই আইসক্রিমটি। দেখে নিন কিভাবে বানাবেন এই আইসক্রিমটি।

উপকরণ :  দেড় কাপ তরমুজের রস, দুধ, চিনি, ও ক্রিম

প্রণালী : প্রথমে তরমুজের পিছনের অংশ ফেলে শুধুমাত্র লাল অংশ ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে।বিজ ও বের করে ফেলে দিতে হবে। এরপর মিক্সিতে তরমুজের টুকরোগুলো দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর দেখা যাবে, অনেকটা রস বেরিয়েছে। সেটি ছেঁকে নিন। আইসক্রিম তৈরি করার জন্য দেড় কাপ তরমুজের রস হলেই যথেষ্ট। এবার একটি পছন্দমত ফ্লেভারের ক্রিম নিন ৪০০ গ্রাম মত।বাটারের সাহায্যে ক্রিম ফেটিয়ে নিলেই হবে।এবার এই মিশ্রণের মধ্যে মিল্ক দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এতে পরিমাণমত চিনি দিয়ে এতে দেড় কাপ তরমুজের রস দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিন।

এরপর মুখ বন্ধ কৌটোতে হোক বা গ্লাসে বা কাপে রেখে ফ্রিজে রেখে দিন।৮ ঘন্টা পর বের করে দেখুন।এর ওপরে ফ্রুট স্যালাড বা ড্রাই  ফ্রুটস ছড়িয়েও খেতে পারেন। খেতে অসাধারণ লাগবে। বাচ্চাদেরও এটা খুব পছন্দ হবে।

সাদা পোশাকে তল্লাশি নয়, কলকাতা পুলিশকে নির্দেশ কমিশনারের দফতরের

হাড়কাঁপানো ঠান্ডায় ফিনফিনে পোশাকে অভিনয়, শুটিংয়ে ভয়াবহ অভিজ্ঞতা কাজলের

‘বিপদে পুষ্পা’, জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়