নতুন বছরে মৌনী অমাবস্যা কবে? বিশেষ কী মাহাত্ম্য?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর সময় মেনে আসে পূর্ণিমা ও অমাবস্যা। বছরে ১২টি পূর্ণিমা ও ১২টি অমাবস্যা আসে। পিতৃপুরুষকে স্মরণ করার জন্যই পালন করা হয়ে থাকে অমাবস্যা তিথি। হিন্দু শাস্ত্র মেনে অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিমাসে কৃষ্ণপক্ষের শেষে অমাবস্যা পড়ে। অমাবস্যায় মৃত আত্মীয়ের নাম জপ পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা, দান করা শুভ কাজ বলে মনে করা হয়। এরফলে জীবনে আশীর্বাদ বর্ষিত হয়। চলতি মাসেই রয়েছে বিশেষ অমাবস্যা। একে মৌনী অমাবস্যা বলা হয়।

নতুন বছর শুরু হয়েছে প্রদোষ উপবাসের মধ্যে দিয়ে। নতুন বছরে খুব তাড়াতাড়ি আসছে পৌষ পূর্ণিমা, সকাত চৌথ, মকর সংক্রান্তি, মৌনী অমাবস্যা। বছরের সকল অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার আলাদা মাহাত্ম্য আছে। এদিন পীর্ব পুরুষদের জন্য তর্পণ ও অনুষ্ঠান করলে লাভ মেলে। মৌনী অমাবস্যায় পিণ্ডদান করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন।

চলতি বছেরে ১৮ জানুয়ারি পড়েছে মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। ১৮ জানুয়ারি, ২০২৬-এর রাত ১২:০৩ মিনিটে এবং শেষ হবে ১৯ জানুয়ারি-এর রাত ১:২১ মিনিটে। বছরের প্রথম অমাবস্যা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি। মৌনী অমাবস্যার দিনে দান ও স্নানের জন্য বিশেষ সময় রয়েছে। এই নির্দিষ্ট সময়ে স্নান ও দান করলে ভালো হবে। পূর্বপুরুষদের সম্মান জানানো হয়। ২০২৬ সালের নতুন বছরে দুটি শনিশ্চরি অমাবস্যা থাকবে। জ্যোতিষদের মতে, কোনওমাসে সোমবার বা শনিবার যদি অমাবস্যা পড়ে তাহলে তার তাৎপর্য আরও বেড়ে যায়। সোমবারের অমাবস্যাকে সোমবতী অমাবস্যা এবং শনিবারের অমাবস্যাকে শনিশ্চরি অমাবস্যা বলা হয়ে থাকে।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই