আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্মসূত্রে সারাদিন অনলাইন থাকতে হয়, চোখের ক্ষতির হাত থেকে কীভাবে বাঁচবেন

নিজস্ব প্রতিনিধি: সারাদিন চলছে অনলাইনে কাজ। যার ফলে চোখ উপর পড়ছে অসম্ভব প্রভাব পড়ছে। সেই কারণে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে চোখে। সৃষ্টি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধকতা। যার ফলে ভবিষ্যতে হতে পারে বয়স-সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয়, ছানি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমা, শুষ্ক চোখ ইত্যাদির মতো রোগ।

চোখের যত্নে কী কী করণীয়

২০-২০-২০ সময় বিন্যাস: বর্তমান পৃথিবীতে চোখের সব থেকে বড় শত্রু হল স্ক্রিন টাইম। মানুষ এখন ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন এবং অন্য নানা ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গেই দিনের বেশিরভাগ সময় কাটান। যার ফলে চোখের ক্লান্তি তৈরি হচ্ছে। চক্ষু বিশেষজ্ঞরা এর জন্য ২০-২০-২০ কৌশল সুপারিশ করেন। চিকিৎসকেরা বলেন, প্রতি ২০ মিনিট স্ক্রিন টাইমের পর নিজের থেকে ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে।

ব্লু কাট লেন্স এবং সানগ্লাস ব্যবহার: পড়াশোনা বা পেশাগত প্রয়োজনে অনেককেই দীর্ঘক্ষণ নেটমাধ্যমে সময় ব্যয় করতে হয়। এ গুলির একটি বিশেষ আবরণ ক্ষতিকারক উচ্চ-শক্তির নীল আলো এবং অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়।

স্বাস্থ্যকর ডায়েট: গাজর দৃষ্টিশক্তির জন্য স্বাস্থ্যকর। এ ছাড়া, ফল এবং শাকসবজি বিশেষ করে গাঢ় সবুজ শাক-সবজি যেমন পালং শাক দৃষ্টিশক্তি সতেজ রাখে।

ব্যায়াম: শারীরিক ভাবে সক্রিয় থাকা খুবই প্রয়োজন। তাই ম্যাকুলার অবক্ষয়, নিম্ন রক্তচাপ, প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস ইত্যাদির হাত থেকে বাঁচাতে সাহায্য করে ব্যায়াম।

শীতল ভাপ: চোখের জন্য ঠান্ডা জলের ঝাপটা খুবই উপকারী। তা ছাড়া রেফ্রিজারেটরে একটি পরিষ্কার কাপড়ের মাস্ক রেখে তা ঠান্ডা করে নিয়ে চোখে লাগালে আরাম পাওয়া যাবে।

Published by:

Share Link:

More Releted News:

কম খরচে ভ্রমণ কীভাবে সম্ভব? ৩টি সহজ কৌশলেই বদলে যাবে আপনার ট্রিপ

৪০ ডিগ্রির গরম থেকে মুক্তি পেতে ফ্যান ব্যবহার? সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সদর দরজায় এটি ঝুলিয়ে রাখলে কেল্লাফতে, আর্থিক সমস্যা হবে দূর

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

ডায়াবেটিসে এই ক্লান্তি কেন?ফিট থাকলেও শরীর দিচ্ছে সতর্কবার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ