World Hepatitis Day: বিশ্ব হেপাটাইটিস দিবসে জেনে নিন কিছু অজানা তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি :  আপনি কী আপনার স্বাস্থ্য নিয়ে সচেতন ? কেন বলছি জানেন! আজ হল রবিবার ২৮ জুলাই ২০২৪।প্রতিবছর ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। কিছুদিন আগেই হেপাটাইটিস সংক্রমণ নিয়ে ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। হু-এর তরফে বলা হয়েছে, সংক্রমক ব্যধি হিসেবে হেপাটাইটিস সংক্রমণ সারা বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

হু দাবি করেছেন, সারা বিশ্বে প্রতিদিন ৩৫০০ জন মানুষ শিকার হচ্ছেন হেপাটাইটিস ভাইরাসের। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণের জেরেই মৃত্যু হচ্ছে রোগীদের। এর মধ্যে বেশিরভাগই হেপাটাইটিস বি বলে জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিসংখ্যান অনুযায়ী , হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে মারা যান।তাই সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইতিহাস : আসলে আজকের দিনটিতে লুকিয়ে আছে এক মহান ব্যক্তিত্বের জন্মদিন। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই আজকের দিনটি পালন করা হয়।১৯৬৭ সালের ডঃ বারুচ স্যামুয়েল ব্লুমবার্গ প্রথম হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেছিলেন। শুধু তাই নয়, তিনি প্রথম হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করেন যার জন্য তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। ২৮ জুলাই এই মহান ব্যক্তিত্বের জন্মদিন আর তাই প্রতি বছর ব্লুমবার্গের অবদানকে স্মরণ করার জন্যই পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস।

প্রকারভেদ :  হেপাটাইটিস হল মূলত একটি ভাইরাল সংক্রমণ। তবে অতিরিক্ত অ্যালকোহল, ধূমপান, কিছু ওষুধ এবং অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলেও হেপাটাইটিস হতে পারে। ভাইরাল হেপাটাইটিসের প্রধান প্রকারগুলি হল হেপাটাইটিস A, B, C ও E।

হেপাটাইটিস A:  হেপাটাইটিস A (HAV) সাধারণত দূষিত খাবার অথবা জল খাওয়ার মাধ্যমে ছড়ায়।

হেপাটাইটিস B:  এটি শরীরের তরল যেমন রক্ত, বীর্য এবং যোনি পথের নিঃসরণগুলির সংস্পর্শে এলেই ছড়িয়ে যায়।

হেপাটাইটিস C:  এটি সাধারণত রক্ত থেকে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

হেপাটাইটিস D:  এটি অন্য একজন হেপাটাইটিস ডি রোগীর মাধ্যমেই ছড়িয়ে পড়ে।

হেপাটাইটিস E:  এটি মূলত দূষিত জলের মাধ্যমে ছড়িয়ে যায়।

উল্লেখ্য, এই রোগের একাধিক লক্ষণ থাকতে পারে।এই বিষয়ে আরও তথ্য জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি আপনার মনে হয় শরীরে কোন এই রোগের লক্ষণ আছে তবে দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?