সাবধান, আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘জীবন’ আর ‘ঝামেলা’ শব্দটি হল একে অপরের পরিপূরক। জীবন আছে মানে ঝামেলা থাকবেই এটাই হল বাস্তব। তবুও দিন শেষে ঝামেলা এড়িয়ে চলতে চলতে জীবন ঠিকই পার হয়ে যায়। অনেকেই ঝামেলা থেকে বাঁচতে কত কিনা করেন, কিন্তু ঠিক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে ঝামেলা। অপ্রত্যাশিত উত্থান-পতনের মধ্য দিয়ে জীবন এগিয়ে চলে। এসব কথা কেন বলছি জানেন, আজ হল ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে)দিবস। আজ ৯ নভেম্বর ‘ঝামেলা দিবস’। এই দিনটি প্রথম পালিত হয় আমেরিকায়। তবে কবে,কখন, কীভাবে এর চল হয়েছিল, তা অবশ্য অজানাই রয়েছে।

ব্যস্ত জীবনের ঝামেলা ঝঞ্ঝাট থেকে রেহাই পেতে চান ? তবে নিজের মানসিক শক্তি আরও বাড়িয়ে তুলুন, ধৈয্য ধরুন, ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিন। মাঝেমধ্যে নিজেকে সময় দিন। আর এই কাজে সাহায্য করবে বেশ কিছু ব্যায়াম ও হালকা শরীরচর্চা। এতে দৈনন্দিন জীবনের ঝামেলা আপনার জীবনে বড়সড় কোন প্রভাব ফেলতে পারবে না। মেজাজও ঠিক থাকবে।

হেঁটে আসুন :  বিশেষজ্ঞরা বলে সকাল-সান্ধ্য হাঁটার কথা। তবে সম্ভব না হলে সকালে উঠে বেশ কিছুটা হেঁটে আসতে পারেন। এই তো সবে শীত পড়তে শুরু করেছে। এইসময় হালকা শীতের সকালে আপনি একটা শাল মুড়িয়ে হেঁটেও আসতে পারেন একটা নীরব রাস্তা ধরে।

ডিভাইস থেকে দূরে থাকুন :  ঘুমোতে যাবার আগে ও ঘুম থেকে উঠেই ফোন-সামাজিক মাধ্যম নিয়ে মেতে থাকলে চলবে না। ব্যস্ত জীবন থেকে নিজেকে কিছুসময়ের ছুটি দিতে সকল ধরণেরর সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিভাইস থেকে দূরে থাকুন।

হালকা শরীরচর্চা : স্বাস্থ্যঝুঁকি থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সকালে উঠে হালকা শরীরচর্চা করলে দেহ-মন ভাল থাকে। আর এর সঙ্গে থাকবে, এক কাপ ধোঁয়াওঠা গরম চা বা কফি। দেখবেন দিনটা বেশ ফুরফুরে কাটছে।

আরও পড়ুন : আকাশছোঁয়া ভবনে কেউ থাকেন না, কারণ শুনলে চমকে উঠবেন

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?