চন্দ্রগ্রহণ শেষ, সর্তক থাকুন এই রাশির জাতক-জাতিকারা

আগামী ১৫ দিন বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই ছিল বছরের শেষ ও দীর্ঘক্ষণের চন্দ্রগ্রহণ। তবে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরই শুভ ও অশুভের প্রভাব নিয়ে মানুষের মনে মনে রয়েছে অনেক প্রশ্ন। যদিও এটি আংশিক চন্দ্রগ্রহণ ছিল, যা শুধুমাত্র পূর্ব ভারতের কিছু অংশে দৃশ্যমান ছিল, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, এটি ১২ টি রাশির উপর প্রভাব ফেলবে চন্দ্রগ্রহণ। তাই আগামী ১৫ দিন বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত এই রাশির জাতক-জাতিকাদের।

১. মেষ- এই রাশির জাতক জাতিকাদের অর্থের ব্যাপারে উত্থান-পতনের সম্মুখীন হতে হতে পারে। পারিবারিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে। মানসিক চাপ বাড়তে পারে। খরচ বেশি হবে।

২. বৃষ- এই রাশিতে চন্দ্রগ্রহণ হওয়ার কারণে এই রাশির জাতকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। মানসিক চাপের পাশাপাশি ঠান্ডার সমস্যা কষ্ট দিতে পারে।

৩. মিথুন- আর্থিক অবস্থা অনুকূল হবে না। গুরুত্বপূর্ণ কাজ কিছু সময়ের জন্য আটকে যেতে পারে এবং মানসিক চাপের কারণে আপনি সঠিক সময়ে সেগুলি সম্পূর্ণ করতে পারবেন না।

৪. কর্কট- কর্মক্ষেত্রে সাফল্য আসবে এবং আর্থিক অবস্থা শক্তিশালী হবে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে।

৫. সিংহ- কাজের ক্ষেত্রে আপনি খুব ব্যস্ত থাকবেন। অর্থ আয় বাড়বে। নিজের স্বাস্থ্য সম্পর্কে অবগত থাকুন।

৬. কন্যা- গ্রহনের কারণে ভ্রমণে অসুবিধা হতে পারে, তাই পরবর্তী ১৫ দিনের জন্য ভ্রমণের সময় সতর্ক থাকুন। স্বাস্থ্যের কোনো সমস্যা থাকলে তা এড়িয়ে যাওয়া উচিত নয়।

৭. তুলা- স্বাস্থ্য সমস্যা এড়াতে হবে, অপ্রয়োজনীয় দুর্ঘটনা ঘটতে পারে। কোনো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে। নিজের স্বাস্থ্যেরও যত্ন নিন।

৮. বৃশ্চিক- পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। চোখের সমস্যা হতে পারে। ধন-সম্পদের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখুন। কোথাও বিনিয়োগ করার সময় সাবধানতা অবলম্বন করুন।

৯. ধনু- কর্মজীবনে সাফল্য পেতে পারেন। শত্রু ও প্রতিপক্ষ পরাজিত হবে।

১০. মকর- চোখ ও পেটের সমস্যার যত্ন নিতে হবে। আনুষঙ্গিক খরচ বাড়তে পারে। কারো সাথে প্রেমের সম্পর্কে টানাপোড়েন হতে পারে এবং একে অপরকে বুঝতে অসুবিধা হতে পারে।

১১. কুম্ভ-স্বাস্থ্য সমস্যা হতে পারে। পরবর্তী ১৫ দিনের জন্য শরীরের যত্ন নিতে হবে। পারিবারিক জীবনে উত্থান-পতন থাকবে। মানসিক চাপ বৃদ্ধির জন্য কাজে অসুবিধা হতে পারে।

১২. মীন- ক্যারিয়ার ও জীবনের সব সমস্যার সমাধান হবে। অনেক অমীমাংসিত কাজ সমাধান হবে। আপনার দক্ষতা এবং দৃঢ়তা আপনাকে সর্বত্র জয় এনে দেবে।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা