চলন্ত ট্রেনের নিচে পিছলে যাওয়া থেকে ব্যক্তিকে বাঁচালেন RPF কর্মী

Share:

নিজস্ব সংবাদদাতাঃ  স্টেশনে চলন্ত ট্রেন ধরতে গিয়ে পড়ে যান এক যাত্রী। তাঁকে কোনও মতে টেনে হিঁচড়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীর জীবন রক্ষা করেন স্টেশনের দায়িত্বে থাকা আরপিএফ কনস্টেবল। সম্প্রতি এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই  হইচই পড়ে গিয়েছে। সেই আরপিএফ কর্মীকে বাহবা জানাচ্ছে গোটা দেশ।  ঘটনাটি হয়েছে গুজরাটের ভাপি স্টেশনে। ট্রেন যাত্রীর নাম অল্পেশ চৌহান।

জানা গিয়েছে, অঙ্কলেশ্বরের অল্পেশ চৌহান ভাপি থেকে ভারুচে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি হয়েছে। সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। এই ঘটনার ভিডিয়ো গুজরাট পুলিশ নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। একইসঙ্গে এই ঘটনা নিয়ে কনস্টেবলের প্রশংসাও করেছে গুজরাট পুলিশ। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় অল্পেশ ও যোগেশের একসঙ্গে ছবি পোস্ট করা হয়েছে।

ভিডিয়ো ও ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভরিয়ে ছিলেন নেটিজেনরা। একজন লিখেছেন, পুলিশ সর্বত্র পাহাড়া দিয়ে থাকে। আপনাকে স্যালুট। অন্যজন লিখেছেন, গর্বিত গুজরাট পুলিশ। অন্য একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, একটাই হৃদয় কতবার জিতবে গুজরাট পুলিশ।

প্রসঙ্গত, এমন ঘটনা বহুবার দেখা গিয়েছে দেশজুড়ে। বেশিরভাগ সময়ই দেখা যায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। তখন আরপিএফের সাহায্যে বহু মানুষের প্রাণ বেঁচে গিয়েছে।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের