ওড়িশায় শিক্ষকের উঠবস শাস্তিতে প্রাণ গেল ১০ বছরের পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: লঘু পাপে গুরুদণ্ড! আর তাতেই প্রাণ গেল দশ বছরের এক পড়ুয়ার। শিক্ষকের দেওয়া উঠবসের শাস্তি পালন করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে রুদ্রনারায়ণ শেঠি নামে ওই খুদে পড়ুয়া। মর্মান্তিক ও শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুর জেলার ওরালিতে। যদিও ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়া সত্বেও অভিযুক্ত নরপিশাচ শিক্ষককে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাজপুর জেলার রসুলপুর ব্লকের ওরালির সূর্য নারায়ণ নোদাল উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছিল ১০ বছরের রুদ্রনারায়ণ। গতকাল মঙ্গলবার বেলা তিনটে নাগাদ ক্লাস চলাকালীন চার সহপাঠীর সঙ্গে স্কুল চত্বরেই খেলা করছিল সে। আর তা চোখে পড়ে এক শিক্ষকের। ছোট পড়ুয়াদের সবক শেখাতে রুদ্র-সহ পাঁচজনকেই উঠবস করার নির্দেশ দেন। উঠবস করতে করতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রুদ্র।

সঙ্গে সঙ্গেই তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। অচৈতন্য অবস্থায় প্রথমে রুদ্রকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকি‍ৎসকদের পরামর্শে পরে কটকের সুভাষ চন্দ্র বসু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রুদ্র। ছোট্ট পড়ুয়ার ম্যত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার তদন্তে স্কুলে হাজির হয়েছিলেন রসুলপুর ব্লকের সহকারী শিক্ষা আধিকারিক প্রভাঞ্জন পাত্র। রসুলপুরের ব্লক শিক্ষা আধিকারিক (বিইও) নীলাম্বর মিশ্র জানিয়েছেন, নিহত ছাত্রের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6