গোয়ার একই পরিবারের দু’জন বিশপ, প্রতিবেশীরা বলছেন ‘ঈশ্বরের বিরল উপহার’

২০১৪ সালে রাঁচির সহকারী বিশপ (auxillary bishop) হয়েছিলেন ফাদার থিওডোর মাসকারেনহাস (Father Theodore Mascarenhas)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোয়ার একই খ্রিস্টান পরিবার থেকে দুই ভাই বিশপ হয়েছেন, যা দেখে প্রতিবেশীরা বলছেন এটি ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের তরফে ‘বিরল উপহার’।

২০১৪ সালে রাঁচির সহকারী বিশপ (auxillary bishop) হয়েছিলেন ফাদার থিওডোর মাসকারেনহাস (Father Theodore Mascarenhas)। তাঁর বড় ভাই ফাদার সেবাস্তিয়াও মাসকারেনহাস (Father Sebastiao Mascarenhas) আগামী ফেব্রুয়ারি মাসে গুজরাতের বরোদার বিশপের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত ক্যাথলিক চার্চে পোপ কর্তৃক নিযুক্ত হন বিশপ এবং আর্চবিশপ। একই পরিবার থেকে দুই ভাইয়ের বিশপ হওয়াতে উচ্ছ্বসিত গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও (Chief Minister Pramod Sawant)। চলতি জানুয়ায়রি মাসের প্রথমদিকে তিনি ফাদার সেবাস্তিয়াও মাসকারেনহাসের সঙ্গে সাক্ষাৎ করেন। বিশপের সঙ্গে সাক্ষাতের পর গোয়ার মুখ্যমন্ত্রী জানান, একই পরিবারের দুজনের বিশপ পদে নিয়োগ দেখে গোয়া সম্মানিত।

উল্লেখ্য ফাদার থিওডোর মাসকারেনহাস এবং ফাদার সেবাস্তিয়াও মাসকারেনহাস, দুই ভাই সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের মিশনারিজ সোসাইটির যাজক। তাঁদের আরও এক ছোট ভাই এবং বোন রয়েছে। যারা বর্তমানে দক্ষিণ গোয়া জেলার সালসেট এলাকার ক্যামুরলিম গ্রামে বসবাস করেন। তাঁদের বোন মারিয়া ডায়াস জানান, একজন উচ্চপদের খ্রিস্টান যাজকের পদ বিশপ। সেই পদে দ্বিতীয় ভাইকে নিয়োগ দেওয়ার বিষয়টি পরিবারের জন্য অনেক আনন্দের। তিনি বলেন, ‘দুই ভাইকে বিশপ হিসেবে পাওয়া আমাদের পরিবার এবং ক্যামুরলিম গ্রামের জন্য আশীর্বাদ।’ তাঁর আরও সংযোজন, ‘এটি একটি খুব বিরল উপহার।’

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন