প্রথম দফার ভোটে ৪২ কেন্দ্রে লাল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান। রাত পোহালেই শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফায় ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট নেওয়া হবে। আর ওই ১০২ আসনের মধ্যে ৪২ আসনকে লাল সতর্কতা কেন্দ্র বা রেড অ্যালার্ট কনস্টিটিউয়েন্সি হিসাবে চিহিত করেছে নির্বাচন কমিশন। যদিও ওই ৪২ আসনের মধ্যে পশ্চিমবঙ্গের কোনও আসন নেই।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামা তিন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে ওই আসনটিতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়। অর্থা‍ৎ ওই আসনটিতে ভোটগ্রহণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়। অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্থ করা হয়। প্রথম দফা যে ১০২টি আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে ৪২টি আসনেই তিন জন কিংবা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।

সবচেয়ে বেশি লাল সতর্কতা কেন্দ্র রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাডুতে। ওই রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ২৪টি আসনেই তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ওই ২৪টি আসন হল-তিরুণেলভেলি, তুত্তুক্কোড়ি, থেনি, চেন্নাই দক্ষিণ, কন্যাকুমারী, কোয়েম্বাটুর, মাইলাডুথোরাই, তিরুচিরাপল্লি, রামানাথাপ্পুরম, তাঞ্জোভর, ডিন্ডিগুল, শিবগঙ্গা, কাল্লাকুরুচি, কারুর, কৃষ্ণগিরি, নামাক্কাল, ভেলোর, তিরুপ্পুর, আরোনি, আরাক্কাম, নাগাপত্তিনম, এরোড, মাদুরাই ও তেনকাশী। উত্তরপ্রদেশের মোট ৬টি আসনে ‘লাল সতর্কতা’ জারি হয়েছে। ওই ছয় আসন হল-পিলভিত, সাহারানপুর, মুজফফরনগর, রামপুর, মোরাদাবাদ ও বিজনৌর। মধ্যপ্রদেশের চারটি আসন ‘লাল সতর্কতা’ কেন্দ্রের আওতায় পড়েছে। ওই চার আসন হল-ছিন্দওয়াড়া, বালাঘাট, জবলপুর ও সিধি। এছাড়া অসমের শোনিতপুর, জম্মু-কাশ্মীরের উধমপুর, রাজস্থানের ঝুনঝুনু, বিহারের গয়া ও অওরাঙ্গাবাদ আসনও ‘লাল সতর্কতা’ কেন্দ্রের আওতাধীন। মহারাষ্ট্রের তিন আসনেও রয়েছে লাল সতর্কতা। ওই তিন আসন হল-নাগপুর, চন্দ্রপুর ও রামটেক।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!