মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘরের মেঝেয় লুটিয়ে তিপান্নটির মতো শিশু। কেউ নড়াচড়া করছে না। কেউ নাগাড়ে কেঁদে যাচ্ছে। কেউ বিপজ্জনকভাবে মাথা নিচু করে ডিগবাজি খাওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কারও ভ্রুক্ষেপ নেই সেই দিকে। ইন্দোনেশিয়ার ইয়োগিয়াকার্তার একটি দিবাযত্ন (ডে-কেয়ার) কেন্দ্রে শিশুদের অবস্থা নিয়ে এমন একটি চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ওই ভিডিয়ো শুধু যে ইন্দোনেশিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে, তাই নয়। গোটা দুনিয়া স্তম্ভিত হয়ে পড়েছে। ক্ষোভ সামাল দিতে জরুরি ফৌজদারি তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত প্রায় ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করার পর ১৩ জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে, যারা এই কথিত নির্যাতনে সরাসরি জড়িত।

ইয়োগিয়াকার্তা পুলিশের মুখপাত্র প্রধান কমিশনার ইহসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জালান পাকেলে এলাকায় অবস্থিত ‘লিটল আরেশা’ নামের ডে-কেয়ার কেন্দ্রটিতে ১০৩টি শিশুর দেখভাল চলছিল। তার মধ্যে অন্তত ৫৩ জন, যাদের বেশির ভাগের বয়স দু’বছর, নির্যাতনের শিকার। যার মধ্যে কিছু শিশুকে ঘুমন্ত অবস্থায় বেঁধে রাখার অভিযোগও রয়েছে।’ ইয়োগিয়াকার্তা পুলিশের মুখপাত্র প্রধান কমিশনারের কথায়, ‘আমরা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। গত রাতে ইয়োগিয়াকার্তা পুলিশের তরফে নির্যাতনে জড়িত ১৩ জন সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়েছ এবং তাদের আটক করা হয়েছে। শিশুদের সুরক্ষায় পুলিশ  দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’

দুধের শিশুদের নির্যাতনের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই ‘লিটল আরেশা’ দিবাযত্ন কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ ও সিল করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এক আধিকারিকের কথায়, ‘নির্যাতনের তথ্য-প্রমাণ যাতে লোপাট না হয় এবং শিশুদের জন্য আর কোনও ঝুঁকি না থাকে, তা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।’ স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, ‘এই ঘটনাটি বেসরকারি শিশুযত্ন প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স প্রদান পদ্ধতি, কর্মীদের অতীত ইতিহাস যাচাই এবং পর্যবেক্ষণ ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করেছে।’

 

বর্ষায় ভ্যাপসা গন্ধ দূর করতে চান? ঘর মোছার জলের সঙ্গে মেশান একটি মাত্র জিনিস 

১৯ অগস্ট অশ্লেষা নক্ষত্রে গুরুর শক্তিশালী গোচর, বিপুল অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের

মনসা পুজোয় সংসারে তুমুল অশান্তি, রাস্তায় সতর্ক থাকুন ৫ রাশির জাতকরা

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের