আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নেশার ঘোরে ১১২-এ ফোন, ঘটনাস্থলে এসে হতচকিয়ে গেলেন পুলিশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পুলিশ মানেই যে তাকে সবসময় খুন-ছিনতাই সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে এমনটা কিন্তু নয়। মাঝেমধ্যে একটু মজাদার সমস্যার দিকে নজর দিলেই বা ক্ষতি কি! সম্প্রতি উত্তরপ্রদেশের(Uttarpradesh Incident) হারদোই জেলার দীপাবলির আগের রাতের এক ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত দমফাটা হাসিতে লুটোপুটি খেলেন(Funny Incident) সেখানকার স্থানীয় পুলিশ বাহিনী। কি ঘটেছে তা শুনলে হাসি আটকাতে পারবেন না আপনিও।

আরও পড়ুনঃ ভাইফোঁটাতেও বাজার আগুন! মাছ-সবজির চড়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের

আসলে দীপাবলির আগের দিন রাতে আচমকা ১১২ নম্বরে(112 Emergency no) তৎকালীন পুলিশের দফতরে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি পুলিশদের অনুরোধ করেন তড়িঘড়ি তাঁর বাড়িতে যাওয়ার জন্য। কারণ সেখানে চুরি হয়েছে। এরপর দ্রুত সেখানে পৌঁছে পুলিশ যা দেখলেন তা রীতিমতো হাসির গল্পকেও হার মানায়। বিজয় বর্মা নামক ওই অভিযোগকারী পুলিশকে জানান তাঁর বাড়ি থেকে আলু চুরি হয়ে গিয়েছে। এরপর পুলিশ জিজ্ঞেস করে কতটা পরিমাণ আলু চুরি হয়েছে? উত্তরে বিজয় জানান, প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো আলু চুরি হয়েছে। বিজয়ের আচরণ দেখেই পুলিশ বুঝতে পারে সে মদ্যপ অবস্থায় রয়েছে। এদিকে পরিস্থিতির গভীরতা ধরতে পেরে মুচকি মুচকি হাসতে শুরু করেছে পুলিশ বাহিনী। তাঁরা বিজয়ের কীর্তিকলাপ ক্যামেরাবন্দি করতে শুরু করে। সেই ভিডিও ভাইরাল হয়েছে(Viral Video) সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুনঃ ক্যানসারে উঠে গিয়েছে চুল, মুখে হাসি নিয়েই দীপাবলিতে ফ্রেমবন্দি অভিনেত্রী মিঠু চক্রবর্তী

এদিকে চুরি যাওয়া আলুর চিন্তায় ঘুম উড়েছে বিজয়ের। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ জিজ্ঞেস করছে, ‘কে তোমার আলু চুরি করেছে?’ উত্তরে বিজয় বলে, ‘সেটা জানব বলেই তো পুলিশ ডেকে এনেছি, আপনারা খুঁজুন চোরকে।’ এরপর পুলিশের প্রশ্ন, ‘তুমি কি মদ খেয়ে আছো?’ উত্তরে বিজয় বলে, ‘হ্যাঁ, আমরা মেহনতি মানুষ। রোজ সন্ধ্যায় একটু মদ খেয়ে থাকি। কিন্তু এখন তোমাদের যে কারণে ডেকেছি সেটার সমাধান করতে হবে।’ সাদাসিধে বিজয়ের এই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায়, যা দেখে নেটিজেনরা বলছেন, ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’।

Published by:

Share Link:

More Releted News:

মস্তিতে ব্যস্ত সবাই, আচমকা সামনে দাঁড়িয়ে থাকা অতিথির উপরে ছুরি নিয়ে হামলা তরুণীর

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

বোনের শেষ ইচ্ছা পূরণে হাড় দিয়ে বানালেন উইন্ড চাইম, মহিলার কাণ্ডে অবাক নেটদুনিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ