গাজায় চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন ৫০ হাজার প্রসূতি, গর্ভপাত বেড়েছে ৬০০ শতাংশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আড়াই বছরের বেশি সময় জল্লাদ ইজরায়েলি বাহিনীর হামলায় ‘মৃতপ্রায়’  উপত্যকার চেহারা নিয়েছে গাজা ভূখণ্ড। ইজরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন সাড়ে ৫৪ হাজারের বেশি প্যালেস্তাইনি। পঙ্গু হয়ে মৃতপ্রায় দশায় বেঁচে রয়েছেন কয়েক লক্ষ গাজাবাসী। সুন্দর শহর ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে। মৃত্যু উপত্যকায় গাজায় যারা এখনও বেঁচে রয়েছেন তারা কতটা অমানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে রয়েছেন তার নির্মম ছবি প্রকাশ্যে এসেছে। হাসপাতাল ও চিকি‍ৎসা কেন্দ্র ধ্বংস হওয়ায় এবং ভবিষ্যত অনিশ্চিত হওয়ায় গর্ভপাতের হার মারাত্মক বেড়েছে। এমনকি অকাল প্রসবের হারও সব অনুমানকে ছাড়িয়ে গিয়েছে।

গাজায় হামলা চালানো শুরু করার পরে মূলত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলোকেই নিশানা করেছে ইজরায়েলের জল্লাদ বাহিনী। গাজা, খান ইউনিস সহ একাধিক শহরের হাসপাতাল বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। বলতে গেলে স্বাস্থ্য পরিষেবা মিলছে না। রক্ত ও চিকি‍ৎসার অভাবে অনেকেই বিনা চিকি‍ৎসায় মৃতুর কোলে ঢলে পড়েছেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’কে দেওয়া সাক্ষা‍ৎকারে দেইর আল-বালাহ’র আল-আকসা শহিদ হাসপাতালের মুখপাত্র খালিল আল-দাকরান জানিয়েছেন ‘অনাগত সন্তানদের ভাগ্যে কি জুটবে তা অজানা থাকায় যুদ্ধ শুরুর পর থেকে গাজায় গর্ভপাতের হার ছয় গুণ বেড়েছে। একইসঙ্গে অকাল প্রসবের সংখ্যাও মারাত্মকভাবে বেড়েছে। যার ফলে শিশু নিবিড় পরিচর্যা (নিওনেটাল) ইউনিটগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ৫০ হাজার গর্ভবতী ও প্রসূতি মহিলা চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন।’

খলিল আল-দাকরানের কথায় ‘ইজরায়েলি বাহিনীর হামলায় গাজার ২৩টিরও বেশি হাসপাতালে চিকি‍ৎসা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। জরুরি চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি ঘাটতির কারণে বাকি হাসপাতালগুলোও ধুঁকছে। গাজার ১২,০০০-এর বেশি ক্যানসার রোগী চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন প্রায় ৫ জন ক্যানসার রোগী মারা যাচ্ছেন। ডায়ালিসিসের অভাবে কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরাও মারা যাচ্ছেন।’ গাজার সবচেয়ে বড় হাসপাতাল হিসাবে পরিচিত ছিল আল-শিফা। কিন্তু ইজরায়েলি হামলায় ধ্বংসস্তুপের চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, ‘প্রতিদিন প্রচুর আহত রোগী রক্তের অভাবে মারা যাচ্ছেন। রক্তের সরবরাহও আটকে দিচ্ছে ইজরায়েলি সেনারা।’

এদিকে  গত ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় আরও ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে একটানা ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪,৬০৭ জনে দাঁড়িয়েছে।

 

নানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, অভিনেতার মৃত্যুতে কী প্রতিক্রিয়া তনুশ্রী দত্তের?

মাত্র ৩৫ টাকা দিয়ে রোজগার শুরু করেছিলেন নানা পটেকর, কত কোটির সম্পত্তি রেখে গেলেন অভিনেতা?

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?