চিপসের প্যাকেট হয়ে গেল বন্দুক, এআই শনাক্তকরণে নাজেহাল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: এক স্কুল শিক্ষার্থীকে বন্দুকধারী ভেবে ভুল করল পুলিশ। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের। আমেরিকার একটি অঙ্গরাজ্য হলো এই মেরিল্যান্ড। সেখানে একটি শিশুর হাতে খালি চিপসের প্যাকেট দেখে তাকে বন্দুক ভেবে ভুল করে পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নিরাপত্তা সনাক্তকরণ প্রযুক্তির ভুলেই এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে

সোমবার সন্ধ্যাবেলা বালটি মোড় কাউন্টির কেনউড হাইস্কুলে এই ঘটনাটি ঘটে। সেদিন ছিল ২০ অক্টোবর। স্কুলে ফুটবল অনুশীলন শেষে বন্ধুদের সঙ্গে স্কুলের বাইরেই বসে ছিল এক শিক্ষার্থী, নাম তার তাকি অ্যালেন। সেই সময় সে একটি চিপস খেয়ে খালি প্যাকেটটি পকেটে রাখে। অ্যালেনের কথায়,”প্রায় কুড়ি মিনিট পর দেখি আটটি পুলিশের গাড়ি আমার দিকে আসছে। কিছু বুঝে ওঠার আগেই তারা বন্দুক তাক করে আমাকে বলে মাটিতে শুয়ে পড়ো। তারপর আমাকে হাতকড়া পড়ানো হয়, তল্লাশি চালানো হয়। পরে তারা দেখে আমার কাছে রয়েছে শুধু একটি চিপসের প্যাকেট।

অ্যালেন জানিয়েছে পুলিশ তাকে পরে জানায় এটি একটি এআই ডিটেকশন সিস্টেমের ভুল। এআই অ্যালেনের হাতে থাকা চিপসের প্যাকেটটিকে বন্দুক হিসেবে শনাক্ত করেছিল। এমনকি পুলিশ স্কুল পড়ুয়াকে সেই ছবিও দেখায়। প্যাকেটের ভাঁজ এবং তার হাতের ভঙ্গি থেকে মনে হচ্ছিল অ্যালেন বুঝি একটি বন্দুক ধরে রয়েছে ।

বাল্টিমোর কাউন্টির পক্ষ থেকে জানানো হয়েছে গত বছর স্থানীয় বেশ কয়েকটি স্কুলে ‘ওমনিলার্ট’ নামে একটি এআই ভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু করা হয়। এটি স্কুলে ক্যামেরা ব্যবহার করে সম্ভাব্য অস্ত্র শনাক্তের সংকেত পাঠায়। তাতেই হয়েছে বিপত্তি। এই ঘটনায়  ক্ষুব্ধ অ্যালেনের পরিবার। তার দাদা ল্যামন্ট ডেভিস বলেন, “এরকম ঘটনা যে কোনও শিশুর সঙ্গে ঘটতে পারে। কিন্তু কেউ কি চাইবে তার সন্তান এমন কোনও পরিস্থিতিতে পড়ুক?” স্কুল কর্তৃপক্ষ এর পরে ক্ষমা চেয়ে বিবৃতি জারি করে। এই ঘটনার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের কাউন্সেলিংও করানো হয়েছে।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া