বাংলাদেশে সুরা বিক্রিতে রেকর্ড, ৬ মাসে বিক্রি ২৩৩ কোটি টাকার মদ

আগের বছরের তুলনায় গত বছর মদ বিক্রি বেড়েছে ২১ শতাংশের বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুসলিম প্রধান দেশ হওয়ায় প্রকাশ্য মদ্যপানে বিধি-নিষেধ। কিন্তু তাতে কী? সুরায় বুঁদ হওয়ার নেশায় ভীষণভাবেই আচ্ছন্ন হয়ে পড়েছে বাংলাদেশিরা। অন্তত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মদ উ‍ৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির মদ বিক্রির হিসেব অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ২০২১ সালে যেখানে জুলাই থেকে ডিসেম্বরে ১৯২ কোটি ৩৮ লাখ টাকার মদ বিক্রি হয়েছিল সেখানে গত বছর একই সময়ে ২৩২ কোটি ৯৬ লাখ টাকার টাকার বেশি মদ বিক্রি করা হয়েছে। অর্থা‍ৎ আগের বছরের তুলনায় গত বছর মদ বিক্রি বেড়েছে ২১ শতাংশের বেশি।

দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিডেট। ওই সংস্থাই দেশে একমাত্র মদ উ‍ৎপাদন করে। ইয়েলো লেবেল মল্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ কুরাকাও, জারিনা ভদকা, রোসা রাম ও ওল্ড রামের মতো সংস্থার নয়টি ব্র্যান্ড রয়েছে। রাজধানী ঢাকা, বাণিজ্য নগরী চট্টগ্রাম ছাড়াও চুয়াডাঙ্গার দর্শনায় সংস্থার নিজস্ব তিনটি বিক্রয় কেন্দ্র রয়েছে।

গত কয়েক বছর ধরেই সংস্থাটির মদ বিক্রি রেকর্ডের পর রেকর্ড গড়ে তুলেছে। বিদেশি মদের আমদানিতে হ্রাস টানার ফলে সুরা প্রেমীরা দেশীয় সংস্থার তৈরি মদের প্রতি ঝুঁকেছেন। ২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম ছয় মাসে অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মদ বিক্রিতে আয় হয়েছে ২৩২ কোটি ৯৬ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আয় হয়েছিল ১৯২ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় এবার ৪০ কোটি ৫৮ লাখ টাকা বেশি আয় হয়েছে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের