বিমানবন্দরে প্রিয়জনকে বিদায়বেলায় আলিঙ্গনের সময় বেঁধে দেওয়া হল

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রিয়জনকে ছেড়ে যেতে হলে অনেকটা কষ্ট বুকের মধ্যে জমা রেখে যেতে হয়। আর এই ছবি আরও বেশি স্পষ্ট দেখা যায় বিমানবন্দরে। প্রত্যেকটা বিমানবন্দরে প্রিয়জনকে ছেড়ে যাওয়ার কষ্ট লুকিয়ে আছে। প্রিয়জনের বিদায়বেলায় আবেগে দু ফোঁটা চোখের জল পড়া খুব স্বাভাবিক। কিন্তু অনেকে প্রিয়জনকে আলিঙ্গন করার সময় সময়ের খেয়াল থাকে না। তাই এবার সেই দিকে নজর রেখে নিউজিল্যান্ডের ডুনেদিন শহরের বিমানবন্দর নিয়ে এল নতুন নিয়ম। এই নিয়মে ভ্রমণকারীদের খানিকটা সমস্যায় পড়তে হবে। কেননা প্রিয়জনকে আলিঙ্গন করার সময় বেঁধে দেওয়া হল নির্দিষ্ট সময়সীমা। আর প্রিয়জনকে ইচ্ছেমত সময় ধরে আলিঙ্গন করা যাবে না। জড়িয়ে ধরার সময় হল মাত্র ৩ মিনিট।

সাউথ আইল্যান্ডের এই আন্তর্জাতিক বিমানবন্দরে আলিঙ্গনের জন্য বেঁধে দেওয়া হয়েছে মাত্র ৩ মিনিটের সময়সীমা। এখানে সর্বোচ্চ মাত্র তিন মিনিটই বিদায়ী প্রিয়জনকে জড়িয়ে থাকা যাবে। নিউজিল্যান্ডের ডুনেদিন শহরের বিমানবন্দরে প্রিয়জনদের বিদায় জানাতে গেলে তিন মিনিটের বেশি আলিঙ্গন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর কারণ হিসেবে জানা গিয়েছে মূলত ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ অনেকে গাড়ি দাঁড় করিয়ে আলিঙ্গন করতে গিয়ে বেশি সময় নিয়ে ফেলে। ফলস্বরূপ সেখানে আরও গাড়ির যানজট তৈরি হয়। ফলে সমস্যা আরও বাড়ে বৈকি কমে না। এইভাবে যাত্রীদের নিত্য সমস্যায় ভুগতে হয়। এই সমস্যা যাতে না তৈরি হয় তাই সর্বোচ্চ মাত্র তিন মিনিটই সময় ধার্য করা হয়েছে। এর বেশি বিদায়ী প্রিয়জনকে জড়িয়ে থাকা যাবে না।

যাদের বিদায়ের মুহূর্তে আরও বেশি সময়ের প্রয়োজন, তাদের বিমানবন্দরের পার্কিং এলাকায় যেতে পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে বিনামূল্যে ১৫ মিনিট পর্যন্ত পার্কিং সুবিধা দেওয়া হয়।

এই নিয়ে বিমানবন্দরের সিইও ড্যান ডি বোনো জানান, গত সেপ্টেম্বর মাসে এই নতুন নিয়ম চালু করা হয়েছে- যাতে বিমানবন্দরের ড্রপ-অফ এলাকায় যানজটের মতো পরিস্থিতি এড়ানো যায় এবং পরিবেশ সুশৃঙ্খল রাখা যায়।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার জন্য বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি