এই মুহূর্তে

কেয়ার টেকারের হাত ধরে রয়েছে হাতির শাবক, ভিডিও দেখে আশ্চর্য নেটিজেনরা

নিজস্ব প্রতিনিধি: খুদে হাতির (Baby Eephant) সৌন্দর্য্যে মুগ্ধ নেটিজেনরা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হাতির শাবক তার কেয়ার টেকারের হাত শুঁড়ের সাহায্যে ধরে রয়েছে। আর মন ছুঁয়ে যাওয়া এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটাগরিকরা। ইতিমধ্যে ৩ মিলিয়ন বারের বেশি ভিডিওটি দেখা হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, খুদে হাতিটি তন্দ্রাচ্ছন্ন হয়ে রয়েছে। ঘুমে ঢুলু ঢুলু হয়ে রয়েছে শাবকটির চোখ। কিন্তু তা সত্ত্বেও সেটি কেয়ারটেকারের হাত ছাড়তে চাইছে না। শুঁড়ের সাহায্যে পেঁচিয়ে ধরে রয়েছে প্রাণীটির দেখভালকারী ব্যক্তির হাত। আবার ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর নিজে থেকে জেগে উঠছে, যেন মনে হচ্ছে, খুদে হাতি ভাবছে এই বুঝি হাত সরিয়ে নেবেন কেয়ারটেকার। অন্যদিকে কেয়ারটেকারও নিজের হাত ছাড়াননি। তিনিও বিষয়টি উপভোগ করছিলেন।

ভাইরাল হওয়া হাতির শাবকের এই ভিডিও দেখে বহু নেটিজেন মন্তব্য করেছেন, কেউ লিখেছেন, ‘হাতি শাবকটি যে কোনও শিশুর মতো – কিছু হারিয়ে যাওয়ার ভয়ে ঘুমের সঙ্গে লড়াই করছে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘সুতরাং সব শিশুই ঘুমের সঙ্গে লড়াই করে…দেখুন এই খুদেটি জেগে থাকার জন্য অনেক চেষ্টা করছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

‘আগে সরি বল’, হাইকোর্টের আইনজীবীর কলার ধরে বেধড়ক মার টোল প্লাজার কর্মীদের

অসুস্থ প্রেমিকার সাধ পূরণে ২৬ কিলোমিটার দৌড়লেন যুবক, দিলেন জন্মদিনের সারপ্রাইজ

কী চাই? শিশুর কাছে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, যে জবাব পেলেন…

‘মিস ইউ পাপা’, ইনস্টাগ্রাম স্ট্যাটাসে লেখার ২১ ঘণ্টা পরেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক

যতদূর বাংলা ভাষা: দেশ বিদেশের দুই হাজার কবি সাহিত্যিকের মিলন উৎসব

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ