মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে বোনের ছেলের মৃত্যু তাঁর বুকে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল। প্রাণের প্রিয় ভাগ্নের মর্মান্তিক মৃত্যুর বদলা নিতে অস্ত্র হিসাবে হাতে তুলে নিয়েছিলেন সামান্য দা। আর সেই অস্ত্র দিয়েই একের পর এক মুক্তিযুদ্ধ বিরোধী গদ্দার রাজাকারদের খতম করেছিলেন। মোট পাঁচ রাজাকারকে জাহান্নমের ঠিকানায় পাঠিয়ে মুক্তিযোদ্ধাদের কাছেপাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতিভূ হয়ে উঠেছিলেন কিশোরগঞ্জের সখিনা বেগম। বীরঙ্গনা হিসাবেই পরিচিতি পেয়েছিলেন। মঙ্গলবার (১৭ জুন) ভোরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি।

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলী উপজেলার গুরুই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সখিনা বেগম। মুক্তিযুদ্ধের আগেই মারা যান তার স্বামী কিতাব আলী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সখিনা বেগমের ভাগনে মতিউর রহমান পাক হানাদার বাহিনী ও রাজাকারদের সঙ্গে সম্মুখযুদ্ধে লড়তে গিয়ে শহিদ হন। ভাগনের অকালমৃত্যু সখিনাকে প্রতিশোধপরায়ণ করে তোলে। ওই সময় সখিনা বেগম ‘বসু বাহিনীর’ নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রাঁধুনির কাজ করতেন। কাজের ফাঁকে রাজাকারদের গতিবিধির বিভিন্ন খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানাতেন। একপর্যায়ে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েন। পরে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।

পাক সেনাদের ঘাঁটি থেকে পালিয়ে আসার সময় সেখান থেকে একটি ধারালো দা নিয়ে আসেন। পরে সেই দা দিয়ে নিকলীর ছয় রাজাকারকে কুপিয়ে জাহান্নামে পাঠিয়ে দেন। যে দা দিয়ে হাফ ডজন রাজাকারকে নিকেশ করেছিলেন সখিনা বেগম সেটি বর্তমানে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মুক্তিযুদ্ধের বীরাঙ্গনা। বিছানায় শয্যাশায়ী ছিলেন।। অবশেষে না পেরার দেশে পাড়ি দিলেন। সেই সঙ্গে সমাপ্ত হলো এক অধ্যায়ের।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের