পরকীয়ার সন্দেহে চলন্ত নাগরদোলাতেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিনা অ্যাপ ‘টিকটক’-এ স্ত্রীর যৌন আবেদনময় ভিডিও আপলোড নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টে দাম্পত্য কলহ বাড়ছিল। স্ত্রীর অন্য পুরুষের প্রতি আসক্তি রয়েছে বলেই সন্দেহ হতে শুরু হয় স্বামীর। শেষ পর্যন্ত ‘দুঃশ্চরিত্রা’ স্ত্রীকে চরম শিক্ষা দেওয়ার ছক কষলেন। পরিকল্পনা অনুযায়ী মেলায় ঘুরতে নিয়ে গিয়ে নাগরদোলায় চড়ে ঘূর্ণায়মান অবস্থাতেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে নৃশংস খুন করলেন পাষণ্ড স্বামী। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে নোয়াখালির বেগমগঞ্জে। পুলিশ অবশ্য পাষণ্ড স্বামীকে গ্রেফতার করার পাশাপাশি খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানিয়েছেন, একলাশপুর ইউনিয়নের বাসিন্দা শাকিব আহমেদের সঙ্গে তাঁর স্ত্রী লাকি আক্তারের গত কয়েক মাস ধরেই টিকটকে ভিডিও আপলোড নিয়ে ঝামেলা চলছিল। স্ত্রী পর পুরুষের প্রতি আসক্ত বলে সন্দেহ হয় শাকিবের। তাই চরম শিক্ষা দিতে লাকিকে খুনের পরিকল্পনা করেন। সেই মতো সোমবার সকালেই বাজার থেকে নতুন একটি ছুরি কেনেন। সন্ধেয় স্ত্রীকে সঙ্গে নিয়ে স্থানীয় ওরস মেলায় ঘুরতে যান। তার পরে একটি নাগরদোলায় ওঠেন দুজনে। নামার ঠিক আগের মুহূর্তে আচমকাই স্ত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করেন শাকিব। আশঙ্কাজনক অবস্থায় লাকিকে উদ্ধার করে মেলার আয়োজক ও অন্যান্যরা নোয়াখালি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত শাকিবকে হাসপাতাল চত্বর থেকে গ্রেফতার করা হয়।

জেরার মুখে অভিযুক্ত শাকিব পুলিশকে জানিয়েছে, ‘বছর খানেক আগে তাদের বিয়ে হয়েছিল। বার বার বারণ করা সত্বেও টিকটকের জন্য ভিডিও নির্মাণ করতেন লাকি। এ ছাড়া পরকীয়ায় যুক্ত বলেও সন্দেহ ছিল তাঁর। এসব বিষয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়াও হয়। এর জেরে তিনি স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেছে।’

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের