বাঁদুড়ের কীর্তি, দর্শনার্থীর জ্যাকেটের ভিতর লুকিয়ে চিড়িয়াখানা থেকে পালাল

Share:

নিজস্ব প্রতিনিধি :  বন্দী জীবন কি কারও ভাল লাগে ? ঐ যে কথাতেই আছে বন্যেরা বনে সুন্দর…। এবার চিড়িখানা থেকে পালিয়ে গেল একটি ছোট্ট বাঁদুড়।তবে কীভাবে পালিয়ে গেল জানেন ?  চিড়িয়াখানা পালানো অত সহজ নয়, তাই এই ছোট্ট প্রাণীটি জোর বুদ্ধি খাটিয়েছিল। দর্শনার্থীদের সাহায্যে চিড়িয়াখানা থেকে পালানোর পরিকল্পনা কষেছিল বাঁদুড়টি। এক দর্শনার্থীর জ্যাকেটের ভেতর ঢুকে পড়ে চিড়িয়াখানা থেকে পালিয়েছিল এই ছোট্ট প্রাণীটি।

ছোট্ট ওই বাঁদুড়টির ঘর ছিল জার্মানির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কার্লসরুয়া চিড়িয়াখানা।পরিবারের সদস্যদের নিয়ে চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ওই চিড়িয়াখানা পরিদর্শন করতে গিয়েছিলেন এলিনা ফেল। তাঁর জ্যাকেটের ভেতর ঢুকে পড়েছিল বাঁদুড়টি। বাড়িতে ফেরার পর জ্যাকেট খুলে ফেললে ছোট্ট এই প্রাণীটিকে দেখে চমকে ওঠেন এলিনা।

৩০ বছর বয়সী এলিনা পেশায় একজন শিক্ষিকা। তিনি তাঁর ছোট ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় বাঁদুড়ের গুহার ভেতর ঢুকেছিলেন। বাড়িতে ফেরার পর নিজের জ্যাকেট খুলে যা দেখতে পান, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বাড়িতে ফিরে ফ্রেশ হওয়ার জন্য যেই জ্যাকেটটি খুলেছেন। অমনি সঙ্গে সঙ্গে ছোট্ট একটি বাদুড় টুপ করে মেঝেতে পড়ে। এটা দেখে রীতিমত চমকে যান এলিনা। তিনি মনোযোগ দিয়ে দেখেন এটা আসলে কী ? এরপরই তিনি বুঝতে পারেন এটা একটা আস্ত বাঁদুড়।

আরও পড়ুন :  লিলিপুটদের রাজ্য থেকে আনা ওয়াশিং মেশিন, ওজন মাত্র ২৫ গ্রাম

এই নিয়ে ৩০ বছর বয়সী এলিনা তাঁর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। তিনি জানান, কখন বাঁদুড়টি তাঁর পোশাক আঁকড়ে ধরে লুকিয়ে পড়েছে, বিন্দুমাত্র টের পান নি পর্যন্ত। বরং জ্যাকেট থেকে কিছু একটা খসে পড়তে দেখে তিনি প্রথমে ভেবেছিলেন হ্যালোউইন উদযাপন করতে গিয়ে তাঁর স্বামী তাঁর সঙ্গে মজা করে কিছু একটা করেছেন। কিন্তু কাছে গিয়ে দেখতে পান, সেটি সত্যিকারের একটি প্রাণী। সেটিকে দেখে তিনি ভয় পেয়ে যান। তিনি ভেবেছিলেন, বাঁদুড়টি মারা গেছে। কিন্তু প্রাণীটি নড়ে ওঠে। এমনকি তাঁর হাতে ছোট্ট করে কামড়ও দেয়। এতে ভীষণ ভয় পেয়ে যান এলিনা। ভয়ে খানিকটা অবাক হয়ে গিয়েছিলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না কি করবেন।

আরও পড়ুন : ভাবা যায়, প্রতিযোগিতায় জিতল ১ হাজার ১২১ কেজির দৈত্যাকার এক কুমড়ো

তবে বাঁদুড়টির বিষয়ে জানতে একজন প্রাণিবিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেন এলিনা। তাঁর পরামর্শে ছোট্ট বাদুড়টিকে একটি বাক্সের ভেতর ভরে রাখেন। সেটিকে খেতে দেন মধু মেশানো জল ও কলা। রাতভর বাঁদুড়টি বাক্সের ভেতরই থাকে। সেটি যেন খাবার পায় এবং কোনো ধরনের অস্বস্তিতে না পড়ে, তা খেয়াল রাখেন এলিনা। সকালে তাঁর স্বামী ও ছেলে বাদুঁড়টিকে চিড়িয়াখানায় নিয়ে যান।

বাঁদুড়টিকে ফেরত পাবার পর চিড়িয়াখানার এক মুখপাত্র জানিয়েছেন, বাঁদুড়টি নিজের গুহায় ফিরে গেছে এবং ভালো আছে। সে নিরাপদে আছে।

আরও পড়ুন : এ কি কান্ড ! ৩৮ টা কুকুর নিয়ে ভ্রমণে বেরিয়ে বিশ্ব রেকর্ড

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

শ্রীময়ীর উন্মুক্ত বেবি বাম্পে স্নেহের চুম্বন কাঞ্চনের, বেবিমুনের ছবি ভাইরাল তারকা দম্পতির

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু