অতলান্তিকের নিচে বিস্ফোরণে ধ্বংস ডুবোজাহাজের পাঁচ যাত্রীর দেহ উদ্ধারের সম্ভাবনা কম

বৃহস্পতিবারই নিখোঁজ ডুবোজাহাজের ধ্বংসাবশেষে উদ্ধার হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ চাক্ষুস করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ওশানগেট পরিচালিত ডুবোজাহাজ ‘টাইটান সাবমার্সিবল’-এর পাঁচ আরোহী। অতলান্তিক মহাসাগরের কয়েক হাজার ফুট নিচে বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ডুবোজাহাজে থাকা পাঁচ আরোহীর দেহ উদ্ধারের আশা ছেড়ে দিয়েছে মার্কিন উপকূল রক্ষী বাহিনী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে মার্কিন উপকূল রক্ষী বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন মুগের বলেছেন, ‘ডুবোজাহাজে থাকা পাঁচ আরোহীর মৃতদেহ হয়তো কখনই পাওয়া যাবে না।’

টানা চার দিন ধরে তল্লাশি অভিযান চালানোর পরে এদিন বিকেলে অতলান্তিক মহাসাগরে নিখোঁজ থাকা ডুবোজাহাজ ওশানগেট টাইটান সাবমার্সিবলের প্রেসার চেম্বার ও বেশ কিছু ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে তল্লাশি অভিযানে নামানো রিমোট অপারেটেড ভেহিকেল (আরওভি)। তলের তলায় থাকা টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ১,৬০০ ফুট দূরে ওই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করে আরওভি। তখনই উদ্ধারের কাজ তদারকিতে থাকা আধিকারিকরা নিশ্চিত হন, জলের তলাতেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে ডুবোজাহাজটি। সেই সঙ্গে সলিল সমাধি ঘটেছে পাঁচ আরোহীরও।

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান দাউদ, ডুবোজাহাজটির মালিক ওশানগেটের সিইও স্টকটন রাশ এবং পল অঁরি নাজোলের দেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা যে কম সে কথাও জানিয়ে দিয়েছেন মার্কিন উপকূল রক্ষী বাহিনীর মুখপাত্র জন মুগের। তাঁর কথায়, ‘অতলান্তিকের বুক থেকে পাঁচ পর্যটকের দেহ উদ্ধার করা ভীষণ কঠিন কাজ। হয়তো কোনও দিনই ওই দেহ খুঁজে পাওয়া যাবে না। চিরতরে জলের নিচেই মিলিয়ে যাবেন তাঁরা।’

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট