সঠিক নিয়মে কিনুন সরস্বতী মূর্তি, একটি ভুল ডেকে আনতে পারে বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই সরস্বতী পুজো। স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দিত হবেন বাগ্দেবী। বাড়িতে বাড়িতেও পুজো হয়। আগামী শুক্রবার হতে চলেছে বাণীবন্দনা। কিন্তু মূর্তি কেনার আগে জানুন কিছু নিয়ম। পুজোর আগে সতর্কতা অবলম্বন করতে হবে। দাঁড়িয়ে থাকা মূর্তির পরিবর্তে বসা মূর্তি কিনতে বলা হয়।

পুজোর আগে দেবীর প্রতিমা ও ছবি কেনার ধুম পড়ে যায়। প্রতিমা বা ছবি কেনার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে পুজোয় মঙ্গল অর্জিত হবে না। চলতি বছরে ২৩ জানুয়ারি রাজ্য জুড়ে দেবী সরস্বতীর পুজো হবে। তার আগে মানুষ বাজার থেকে প্রতিমা কিনে বাড়িতে আনবে।

জ্যোতিষীশাস্ত্র অনুযায়ী দেবী সরস্বতীর মূর্তি নির্বাচন করার সময় প্রথমে তাঁর ভঙ্গি দেখতে হবে। কখনওই দেবী সরস্বতীর দাঁডা়নো মূর্তি কিনবেন না। এই মূর্তি জীবনে অস্থিরতা, মানসিক চাপ এবং বাধা সৃষ্টি করতে পারে। পরিবর্তে, বাড়িতে দেবী সরস্বতীর উপবিষ্ট, শান্ত এবং কোমল মূর্তি স্থাপন করা শুভ বলে মনে করা হয়। পদ্মফুল ও রাজহাঁস একসঙ্গে থাকলে শুভ বলে মনে করা হয়। পদ্ম ফুল গান ও পবিত্রতার প্রতীক। কোন দিকে রাজহাঁস বিচক্ষণতা এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে বোঝায়। ফলে রাজহাঁস ও পদ্মফুল থাকলে শুভ বলে মনে করা হয়। পদ্ম ফুলের ওপরে বসে থাকা দেবী সরস্বতীর মূর্তির বিশেষভাবে শুভ। এই ধরনের মূর্তি বাড়িতে ইতিবাচক শক্তি এবং একাগ্রতা বৃদ্ধি করে। বাজারে বিভিন্ন রঙের মূর্তি পাওয়া যায়। কিন্তু কোন ফ্যাশনেবল রঙের মূর্তি কেনা উচিত নয়। দেবীর প্রিয় রং সাদা। প্রতি পবিত্রতা ও শান্তি এবং জ্ঞানের প্রতীক। তাই পুজোর জন্য সব সময় সাদা মূর্তি কেনা উচিত।

প্রতিমা স্থাপনের দ্বিতীয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত প্রতিমা উত্তর বা উত্তর-পূর্ব দিকে স্থাপন করতে হয়। এইদিকটি জ্ঞান এবং ইতিবাচক শক্তির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। মূর্তিটির মুখমণ্ডল শান্ত কমল এবং করুণাময় হওয়া উচিত। এই ধরনের মূর্তি ঘরে থাকলে তা জ্ঞান এবং মূল্যবোধকে লালন পালন করে।

 

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

কোলেস্টেরল ‘নর্মাল’ হলেও ভাল নেই হার্ট? জানুন সুস্থ থাকার ৩ উপায়

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর