চরম নিষ্ঠুরতা! ২৭ বছর ধরে মেয়েকে ঘরে আটকে রেখে অত্যাচার বাবা-মায়ের

নিষ্ঠুর বাবা-মা! ২৭ বছর ধরে মেয়েকে আটকে রেখেছিলেন পোল্যান্ডের এক দম্পতি। অবশেষে জুলাই মাসে তাঁকে উদ্ধার করা হলেও অক্টোবরে বিষয়টি সামনে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিষ্ঠুর বাবা-মা! ২৭ বছর ধরে মেয়েকে আটকে রেখেছিলেন পোল্যান্ডের এক দম্পতি। অবশেষে জুলাই মাসে তাঁকে উদ্ধার করা হলেও অক্টোবরে বিষয়টি সামনে এসেছে। ঘটনাটি দক্ষিণ পোল্যান্ডে। সূত্রের খবর, যখন মেয়েটির প্রতিবেশী ও শুভাকা ঙ্ক্ষীরা কোনও উৎসবের জন্যে তহবিল সংগ্রহ করছিলেন, তখনই বিষয়টি সামনে আসে। মেয়েটির নাম মিরেলা, তাঁকে প্রায় ২৭ বছর ধরে তাঁর বাবা-মা বন্দী করে রেখেছিলেন বলে অভিযোগ। পোল্যান্ডের একটি স্থানীয় সংবাদমাধ্যম অনুযায়ী, সম্প্রতি ওয়ার্সা থেকে প্রায় ১৮০ মাইল দূরে অবস্থিত সুইটোক্লোইচ থেকে এই মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে আসে। যখন একটি ফ্ল্যাটে মেরিলার বাবা-মায়ের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়েছিল।

এরপর তাঁদের গোলমালের আওয়াজে বিরক্ত হয়ে পুলিশকে ফোন করেন প্রতিবেশীরা। তখনই পুলিশ তাদের ফ্ল্যাটে যান। এবং দেখতে পান মিরেলা আটকে রয়েছেন। তখনই তাঁকে উদ্ধার করেন পুলিশ। কিন্তু ঘটনাটি হয়েছিল জুলাই মাসে। কিন্তু তা প্রকাশ্যে এল অক্টোবরে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ১৫ বছর বয়স থেকেই মেরিলাকে ঘরবন্দি করে রেখেছিল তাঁর বাবা-মা। পাড়া প্রতিবেশীদের কাছে তাঁরা জানিয়েছিলেন যে, মেরিলা নিখোঁজ। প্রতিবেশীরা জানিয়েছে, পুলিশ মেরিলাকে মারাত্মক ক্ষীণ অবস্থায় উদ্ধার করেছে, তার শারীরিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হয়ে গিয়েছিল। তাঁকে দেখতে একজন “বৃদ্ধা মহিলার” দেখাচ্ছিল।পুলিশ মিরেলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন যে, সংক্রমণ এবং পায়ে আঘাতের কারণে শীঘ্রই তাঁর মৃত্যু অনিবার্য ছিল। প্রতিবেশীরা মিরেলাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে শেষবার দেখেছিলেন।

সেই মেরিলাকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যান প্রতিবেশীর। তাঁর উপর অমানবিক আচরণ করেছেন তাঁর বাবা-মা। তাঁকে দেখেই স্পষ্ট। দীর্ঘ বন্দীদশার পর তাঁকে পুনরুদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সে এখন চিকিৎসাধীন। প্রতিবেশীদের দাবি, মেরিলার বাবা-মায়ের ফ্ল্যাটে হট্টগোল শুনেই তাঁরা পুলিশকে ফোন করে, এবং পুলিশ তাদের ফ্ল্যাটে পৌঁছে মিরেলাকে বাসভবনে খুঁজে পায়। এদিকে মিরেলার বাবা-মা অভিযোগ করেছেন যে, মেরিলা ১৫ বছর বয়সে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর তাঁরা তাঁদের মেয়েকে পুনরায় খুঁজে পান।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া