SIR মামলায় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR কে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এবার এই মামলায় জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে বললেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আদালত জানতে চেয়েছে ২০০২ সালের ভোটার তালিকার উপরেই কেন SIR? কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে না? জনস্বার্থ মামলা যিনি দায়ের করা আইনজীবীরা আদালতে দাঁড়িয়ে এই সওয়াল করেছেন। ১৯ নভেম্বর হবে মামলার শুনানি।

SIR কে চ্যালেঞ্জ করে কয়েকজন আইনজীবী একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হহাইকোর্টে। সেই মামলায় একাধিক অভিযোগ রয়েছে। মূল অভিযোগ হল জাতীয় নির্বাচন কমিশন সঠিক নিয়ম মেনে SIR করছে না। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আইনজীবীরা আদালতের সামনে তুলে ধরেন। প্রথমত, যেভাবে SIR শুরু করে কমিশন এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ২০০২ সালের ভোটার লিস্টকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে? ২০২৫ সালের যে ভোটার লিস্ট তার থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকরণ চলছে। এই তালিকা তো ২০২৪ সালের বা ২০২৩ সালেরও করা যেতে পারত, তাহলে ২০২৫ সালেরই তালিকা কেন?

এই রকম একগুচ্ছ অভিযোগ নিয়ে হয়েছে জনস্বার্থ মামলা। এই সকল অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের বক্তব্য এবং অবস্থান সম্পর্কে জানতে সিনিয়র আইনজীবী  ত্রিবেদি (যিনি বিহারে SIR মামলার সময় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন) বৃহস্পতিবার ভার্চুয়ালি কানেক্ট হন কলকাতা হাইকোর্টের সঙ্গে। সেখানে বিবিধ তর্কবিতর্কের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় ১৮ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে কমিশনকে।

তবে  বিএলও-দের নিরাপত্তা নিয়ে আলাদা কোনও নির্দেশ দিতে চায়নি ডিভিশন বেঞ্চ। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সওয়াল করে জানিয়েছেন, বিএলও-রা সরকারি কর্মী। তাঁরা হুমকি পাচ্ছেন। তাঁদের নিরাপত্তা দেওয়া হোক। এই নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘‘সরকার জানে কী ভাবে তার কর্মীদের নিরাপত্তা দিতে হয়। আলাদা করে কোনও নির্দেশ দেওয়ার দরকার নেই।’’

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

‘গলা টিপে মারতে চেয়েছিল’, চিকিৎসক স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর

DMK শাসনাধীনে শিক্ষক-কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি! সেই জলেই পড়ুয়াদের মিড ডে মিল, চাঞ্চল্য ক্যানিংয়ে

রুক্মিনীর মুকুটে নয়া পালক! ‘সমুক’-এ অক্ষয় কুমারের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী

বেঙ্গালুরু থেকে মালদায় আনা হল ৩১ বাংলাদেশিকে, কেন রাখা হল হোল্ডিং সেন্টারে?

উৎসবের পাতে রাজকীয় স্বাদ! বানিয়ে নিন স্পেশাল ‘তিল বাটা চিকেন’

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক

আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?