কাঁদতে চান? মন হালকা করতে চলে আসুন এই রেস্তোরাঁতে

‘জিন ডিং জুয়ান’ রেস্তোরাঁ ২৪ ঘন্টাই খোলা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই রেস্তরাঁ মানেই যেন মধ্যবয়সী পুরুষদের শেষ আশ্রয়স্থল। অবাক হচ্ছেন? কেন পুরুষদের? তাও আবার মধ্যবয়সীদের?

চিনের রাজধানী বেজিংয়ে আছে ‘জিন ডিং জুয়ান’ রেস্তোরাঁ। ২৪ ঘন্টাই খোলা থাকে। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক রেস্তোরাঁর নিয়মিত এক ক্রেতা। তিনি বলেন, এই রেস্তোরাঁতে তিনি ৫ বছর ধরে আসছেন। এখানে মাঝবয়সী ক্রেতাই বেশি। কারণ, না কি এখানের বিশেষ পরিবেশ। এমন ‘একা’ ক্রেতারা জানাচ্ছেন, পরিবার-জীবন নিয়ে তাঁরা উদ্বিগ্ন বা হতাশাগ্রস্ত থাকলে এখানে আসেন। দীর্ঘক্ষণ থাকেন। আবার কেউ কেউ কাঁদেন। বাধা দেয় না কেউ। খাবারের স্বাদও এখানে ‘বিশেষ’।

এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্টে আছে গুয়ো। তিনি বলেন, বেশিরভাগ জনই আসেন সন্ধ্যার সময়। রেস্টুরেন্টের পক্ষ থেকে আরও বলা হয়, নিজেদের দুঃসময়ে এখানে অনেকে আসেন। এই ‘বিশ্বাস’ অর্জন করতে পেরে তাঁরা গর্বিত।

মুক্ত ভাবে শ্বাস নেওয়া, একা থাকা বা কাঁদার জন্য এই রেস্টুরেন্ট ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। এখানে কেঁদে হালকা হয়ে আবার যে যার নিজের মত করে রোজ ফেরেন সমাজের মূল স্রোতে। ক্রেতা ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি এমনটাই।

সমাজ মাধ্যমে যখন এই রেস্টুরেন্ট (RESTURANT) ভাইরাল (VIRAL) তখন একজন নারী’র দাবি, তাঁরাও জীবনে অতিষ্ঠ হয়ে ওঠেন। তিনি চাইছেন, মহিলাদের জন্যও এমন রেস্টুরেন্ট হোক।

‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা মঞ্জুর’ , বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…