কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠলেন বৃদ্ধা

অলৌকিক নাকি চিকিৎসার চরম গাফিলতি? মৃত ভেবে কফিনে বন্দী করে রাখা হয়েছিল এক ৭০ বছরের বৃদ্ধাকে, তাঁর শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অলৌকিক নাকি চিকিৎসার চরম গাফিলতি? মৃত ভেবে কফিনে বন্দী করে রাখা হয়েছিল এক ৭০ বছরের বৃদ্ধাকে, তাঁর শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক আগেই কফিনের ভিতর থেকে ভেসে আসে হালকা গুনগুণ শব্দ। তা খুলতেই শিউরে ওঠেন পরিবারের সদস্যরা। যাকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন চিকিৎসকেরা, তিনি বেঁচে উঠেছেন। শ্বাস নিচ্ছেন, দিব্য চোখ মেলে তাকিয়ে আছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, উত্তর চিনের হেবেই প্রদেশের একটি ছোট্ট গ্রামে।

প্রতিবেদন অনুসারে, দীর্ঘদিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ তথা সেরিব্রাল থ্রম্বোসিস রোগে ভুগছিলেন ওই বৃদ্ধা। পাশাপাশি তাঁর শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ ক্যান্সার। তাই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, বৃদ্ধার চিকিৎসা আর সম্ভব নয়, তিনি চিকিৎসার বাইরে চলে গিয়েছেন। এই ভাবে যতদিন বাঁচার তিনি বাঁচবেন। এরপর তাঁকে বাড়ি নিয়ে আসেন। ৮ সেপ্টেম্বর পরিবার লক্ষ্য করেন বৃদ্ধার আর নিঃশ্বাস পড়ছে না, কোনও সাড়াশব্দ নেই। প্রানের কোনও স্পন্দন নেই। তাই স্বাভাবিকভাবেই তাঁরা ভেবে নেন, বৃদ্ধা আর বেঁচে নেই। তাও একদিন অপেক্ষা করেন তাঁরা, ভাবেন যদি তাঁদের কোনও ভুল ধারণা হয়, বৃদ্ধা আবার বেঞ্চে ওঠেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও পরিস্থিতির কোনও পরিবর্তন না হয়নি। ফলে ৯ সেপ্টেম্বর তাঁর দেহ সংরক্ষণের জন্য একটি হিমায়িত কফিনে রাখা হয়। সেদিন রাতেই ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা। কফিনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বৃদ্ধার ছেলের বউ ভিতর থেকে মৃদু গোঙানির আওয়াজ শুনতে পান। এরপর ভয়ে ভয়ে তাঁরা কফিনটি খোলেন। দেখতে পান, তাঁদের মা  দিব্য বেঁচে আছেন। এখন নিঃশ্বাস পড়ছে তাঁর। চোখ মেলে তাকিয়ে আছেন।

তখনই বৃদ্ধাকে তড়িঘড়ি কফিন থেকে বের করা হয়। এমন অবস্থায় ১১ সেপ্টেম্বর পর্যন্ত বেঁচেছিলেন তিনি। তবে ঠিকমতো খেতে পারছিলেন না। জলও খাচ্ছিলেন না। এরপর ১১ সেপ্টেম্বর রাতে বৃদ্ধার প্রকৃতপক্ষে মৃত্যু হয়। আর ১৩ সেপ্টেম্বর বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করে তাঁর পরিবার। তবে এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর মানুষ অবাক হয়ে গিয়েছেন, সবাই ভাবতে শুরু করেছেন, কীভাবে এমনটা হতে পারে? চিকিৎসকরা বলছেন, এই ঘটনাটিকে ‘আপাত মৃত্যু’ তথা ‘অপারেন্ট ডেথ’ বলা হয়। এটি এমন একটি অবস্থা যেখানে শরীরের বিভিন্ন কার্যকলাপ অত্যন্ত ধীর হয়ে যায়, যার ফলে কোনও ব্যক্তিকে সহজেই মৃত ঘোষণা করা হয়। বৃদ্ধার ক্ষেত্রেও তাই হয়েছে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর