শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশীয় রাজনীতিতে আরও এক নয়া দলের আবির্ভাব ঘটেছে। আর এই নয়া দলের নামও বেশ অদ্ভুত। ‘আরশোলা জনতা পার্টি’ বা ‘ককরোচ জনতা পার্টি’। ইতিমধ্যেই সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে নতুন রাজনৈতিক দল। মাত্র ৪৮ ঘন্টাতেই নয়া দলের সদস্য হয়েছেন ৪০ হাজারের বেশি। তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই লোকসভা সদস্য কীর্তি আজাদ ও মহুয়া মৈত্র।নয়া দল গঠনের পিছনে যার ক্ষুরধার মস্তিস্ক রয়েছে তিনি হলেন অভিজি‍ৎ দীপক। তিনিই দলের আহ্বায়ক হয়েছেন। এর আগে অভিজি‍ৎ দিল্লির পূর্বতন শাসকদল আম আদমি পার্টির সঙ্গে জড়িত ছিলেন।

আচমকাই কেন ‘আরশোলা জনতা পার্টি’ গড়ে উঠল। গত সপ্তাহে এক মামলার শুনানিতে দেশের যুব সম্প্রদায়কে ‘আরশোলা’ বলে কটাক্ষ করার অভিযোগ উঠেছিল দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বিরুদ্ধে। আদালত সংক্রান্ত খবরের ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চের’ প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ আদালতে সিনিয়র অ্যাডভোকেটের মর্যাদা সংক্রান্ত এক মামলার শুনানিতে বিস্ফোরক মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আবেদনকারীর উদ্দেশে বলেন, ‘সমাজে ইতিমধ্যেই এমন পরজীবী রয়েছে যারা ব্যবস্থার ওপর আক্রমণ করে, আর আপনি তাদের সাথে হাত মেলাতে চাইছেন?’ এখানেই থামেননি তিনি। বিরক্তি ভরা কণ্ঠে বলেন, ‘আরশোলার মতো কিছু তরুণ আছে, যারা কোনও চাকরি পায় না বা পেশায় তাদের কোনও জায়গা নেই। তাদের মধ্যে কেউ গণমাধ্যমকর্মী হয়, কেউ সোশ্যাল মিডিয়ার কর্মী, কেউ আরটিআই কর্মী এবং অন্যান্য কর্মী হয়ে ওঠে আর তারা সবাইকে আক্রমণ করতে শুরু করে।’

প্রধান বিচারপতির ওই মন্তব্য প্রকাশ হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় বয়ে যায়। ‘হ্যাশট্যাগ ম্যাঁয় ভি ককরোচ’ ট্রেন্ডিং হয়। অনেকেই প্রধান বিচারপতির সমালোচনা করে লেখেন, ‘কর্মহীনদের আক্রমণ না করে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তার পরে জ্ঞান দিন।’ অনেকে লেখেন, ‘আপনার হাতে দেশের বিচারব্যবস্থা সুরক্ষিত নয়।’ কেউ কেউ প্রধান বিচারপতিকে জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে লেখেন, ‘হিটলারও ইহুদি নিধন যজ্ঞের আজ্ঞে ইহুদিদের ‘আরশোলা’ আখ্যা দিয়েছিল।’

দেশজুড়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠতেই শনিবার (১৬ মে) এক বিবৃতিতে সাফাই গেয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাতে তিনি লিখেছেন, ‘গতকাল একটি মামলার শুনানির সময় আমার দেওয়া মৌখিক মন্তব্যকে গণমাধ্যমের একাংশ যেভাবে বিকৃত করেছে, তা পড়ে আমি ব্যথিত। আমি বিশেষভাবে তাদেরই সমালোচনা করেছিলাম, যারা জাল ও ভুয়ো ডিগ্রির সাহায্যে আইনি পেশায় প্রবেশ করেছে। এই ধরনের ব্যক্তিরা গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মহৎ পেশায় গোপনে প্রবেশ করেছে এবং তাই তারা পরজীবীর মতো।’  দেশের তরুণ প্রজন্মকে নিয়ে তিনি যে গর্ববোধ করেন, তাও জানিয়েছেন প্রধান বিচারপতি।

তবে তাতে চিড়ে ভেজেনি। বরং সমাজমাধ্যমে রাতারাতি ‘আরশোলা জনতা পার্টি’ গড়ে তোলা হয়। তাতে বিশাল সাড়া মিলেছে। ইতিমধ্যেই দুদিনে ৪০ হাজারের বেশি সদস্য নয়া দলে নাম লিখিয়েছেন। ‘আরশোলা জনতা পার্টি’ বা সিজেপির মোটো হিসাবে লেখে হয়েছে, ‘বর্তমান ব্যবস্থায় হতাশ মানুষের কণ্ঠস্বর।’ নয়া দলের পোস্ট শেয়ার করে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, ‘দেশ বিরোধী দলের সদস্য হওয়ার পাশাপাশি এই দলে সামিল হতে চাই।’ জবাবে সিজেপির তরফে লেখা হয়েছে, ‘গণতন্ত্রের জন্য আপনার মতো যোদ্ধার দরকার। মহুয়া মৈত্র আপনাকে স্বাগত।’

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও