মানসিক প্রতিবন্ধী মেয়েকে খুনের দায়ে ধৃত বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: মানসিক প্রতিবন্ধীকে মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরেই নাকানিচোবানি খাচ্ছিলেন বাবা-মা। শেষ পর্যন্ত এক অব্যক্ত যন্ত্রণার জীবন থেকে মুক্তি পেতে সেই সন্তানকেই খুন করলেন। প্রথমে মৃত্যুর খুনের কথা ধামাচাপা দিতে স্বাভাবিক মৃত্যুর গল্প ফেঁদেছিলেন দুজনেই। যদিও তাতে শেষ রক্ষা হয়নি। তদন্তে নেমে ‘ঘাতক’ বাবা-মাকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার করিমনগরে।

সোমবার রঞ্জনা শ্রীকিলার পুলিশ সুপার অখিল মহাজন জানিয়েছেন, ২৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মেয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে দীর্ঘদিন ধরেই নাস্তানাবুদ হচ্ছিলেন চেপালিয়া নারাসিয়া ও তাঁর স্ত্রী ইয়েলাভা। মেয়েকে সুস্থ করে তোলার জন্য চিকি‍ৎসাও চালিয়েছিলেন। এমনকি বিয়েও দিয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়িতে থাকতে পারেননি প্রিয়াঙ্কা। ১৩ মাসের সন্তানকে নিয়ে বাপের বাড়ি ফিরে আসেন। শেষ পর্যন্ত অব্যক্ত যন্ত্রণা থেকে মুক্তি পেতে মেয়েকে দুনিয়া থেকে চিরদিনের জন্য সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন চেপালিয়া নারাসিয়া ও তাঁর স্ত্রী ইয়েলাভা। সেই পরিকল্পনামাফিক গত ১৪ মে ঘুমন্ত অবস্থাতেই মেয়ের গলায় দড়ির ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেন স্বামী-স্ত্রী। প্রথমে মেয়ের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন চেপালিয়া নারাসিয়া ও তাঁর স্ত্রী ইয়েলাভা। এমনকি জামাইকে মৃত্যুর খবর জানিয়ে তড়িঘড়ি মেয়ের শেষকৃত্যও সম্পন্ন করেছিলেন।

কিন্তু চেপালিয়া নারাসিয়া ও তাঁর স্ত্রী ইয়েলাভার স্ত্রীর কথা বিশ্বাস করেননি পড়শিরা। তারা পুলিশের কাছে প্রিয়াঙ্কার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জানান। ওই অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষ পর্যন্ত জেরার মুখে নিজেদের মেয়েকে খুনের কথা স্বীকার করে নেন চেপালিয়া নারাসিয়া ও তাঁর স্ত্রী ইয়েলাভা। দুজনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের