প্রেমিকের সঙ্গে পালানোর সময়ে স্বামীর হাতে পাকড়াও মহিলা কনস্টেবল, তার পর কী ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল সাধের বউ। আর ওই খবর পেয়েই সহধর্মিনী ও তার প্রেমিককে পাকড়াও করতে পটনা স্টেশনে ছুটে এসেছিলেন সিআরপিএফের জওয়ান। আর পাকড়াও করার পরেই ভরা স্টেশন চত্বরে অন্যের বউ নিয়ে পালানোর শাস্তি হিসাবে স্ত্রীর প্রেমিককে ধরে বেধড়ক মারধর করলেন। স্টেশন চত্বরে সিআরপিএফ জওয়ানের ওই গুন্ডাগিরি মোবাইল বন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বেশ কয়েকজন নেটা নাগরিক। ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে, কীভাবে আইন নিজের হাতে নিলেন ওই সিআরপিএফ জওয়ান?

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বুধবার (৩০ অক্টোবর) প্রেমিকের সঙ্গে পালানোর জন্য পটনা স্টেশনে উপস্থিত হয়েছিলেন বিহার পুলিশে কর্মরত এক মহিলা কনস্টেবল। লিঙ্ক এক্সপ্রেস ধরে সিংগ্রাউলিতে যাওয়ার পরিকল্পনা ছিল যুগলের। কিন্তু স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছেন জানতে পেরেই পটনা স্টেশনে ছুটে আসেন স্বামী। যিনি আবার সিআরপিএফে জওয়ান হিসাবে কর্মরত। স্বামীকে দেখেই প্রেমিকের সঙ্গে দুরত্ব বজায় রেখেছিলেন বুদ্ধিমতী স্ত্রী। যদিও তাতে কোনও লাভ হয়নি।

প্রেমিককে ঠিক খুঁজে নেন সিআরপিএফ জওয়ান। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বচসা গড়ড়ায় হাতাহাতিতে। এর পরেই স্ত্রীর প্রেমিকের উপরে চড়াও হন ওই সিআরপিএফ জওয়ান। লাগাতার ঘুষি, চড় মারতে থাকেন। বাস্তবের ‘এক ফুল, দো মালি’ দেখে মজা নিতে থাকেন প্ল্যাটফর্মে হাজির অন্যান্য যাত্রীরা। একজনকেও প্রহৃত প্রেমিককে বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি। বেধড়ক মারধর খেয়ে কোনও রকমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যায় প্রেমিক প্রবর। প্রকাশ্যেই স্ত্রীর চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করতে শোনা যায় অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে। আর টানটান থ্রিলারের ঘটনা ক্যামেরাবন্দি হয়ে সমাজমাধ্যমে ঝড় তুলেছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL