রাজস্থানে সামান্য তার চুরির অভিযোগে দলিত কিশোরকে উলঙ্গ করে নাচানো হল

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ‘মব জাস্টিস’ রোখা যাচ্ছে না কোনও ভাবেই। যে কোনও ছলছুতোয় আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন আমজনতা। এবার সামান্য তার চুরির অভিযোগে এক দলিত কিশোরকে উলঙ্গ করে হিন্দি চটুল গানের সঙ্গে নাচতে বাধ্য করা হল। ন্যক্করজনক কাণ্ডের প্রতিবাদ না করে সেই অমানবিক দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিল মানুষরূপী বন মানুষরা। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে বাবা-ছেলেও রয়েছে।

পুলিশের কাছে নির্যাতিতা ১২ বছরের কিশোরের বাবা জানিয়েছে, গত শুক্রবার রাতে কোটার জিএডি সার্কেলে একটি মেলায় হাস্যকৌতুকের এক অনুষ্ঠান দেখতে গিয়েছিল তার ছেলে। আচমকাই চার থেকে পাঁচ জন নির্যাতিতা কিশোরকে ঘিরে ধরে তার চুরির অভিযোগ তোলে। এর পরেই ছেলেকে উলগ্ন করিয়ে চটুল গানের সঙ্গে নাচতে বাধ্য করে। সেই নাচের দৃশ্য নিজেদের মোবাইল ফোনের ক্যামেরাতেও অনেকে বন্দি করেন। রাত একটা থেকে ভোর চারটে পর্যন্ত ওই নির্যাতন চালানো হয়।

সমাজমাধ্যমে ওই নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে পুলিশ। নির্যাতিতা কিশোরকে খুঁজে বের করে। তার পরে কিশোরের বাবাকে দিয়ে থানায় অভিযোগ দায়ের করায়। ওই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ডিএসপি মণীশ শর্মা জানিয়েছেন, ধৃত ছয় জন একটি সঙ্গীত সংস্থার সঙ্গে জড়িত। ওই সংস্থার যন্ত্রাংশ থেকে তার চুরির ঘটনা ঘটায় কিশোরকে নিরর্যাতন করা হয়েছে।

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন