ধর্ষক বাবাকে কুপিয়ে খুন করে পুলিশ ডেকে ধরা দিল মেয়ে

 ধর্ষক বাবাকে কুপিয়ে খুন করে পুলিশ ডেকে ধরা দিলেন মেয়ে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে ঢাকার সাভারে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ধর্ষক বাবাকে কুপিয়ে খুন করে পুলিশ ডেকে ধরা দিলেন মেয়ে। বৃহস্পতিবার (৮ মে) ভোরে ঢাকার সাভারে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এরপরেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বাবাকে হত্যার বিষয়টি জানায় খোদ মেয়ে। শুধু তাই নয়, তাঁকে যাতে গ্রেফতার করা হয়, ফোনে সেই অনুরোধও করেন মেয়েটি। এরপর পুলিশ এসে ধর্ষক ব্যক্তির লাশ উদ্ধার করে। জানা গিয়েছে, নিহত আব্দুস সাত্তারের বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। কিন্তু স্ত্রী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে ঢাকার সাভার পৌরসভা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন আব্দুস সাত্তার। এবং একটি কম্পিউটার দোকানে কাজ করতেন তিনি। হত্যাকারী মেয়ে বলেছেন, তাঁর মা মারা যাওয়ার পরে দিনের পর দিন বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছেন।

এরপর তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলায় আব্দুস সাত্তারকে গ্রেফতারও করা হয়। কিন্তু কয়েক মাস পরে তিনি জামিনে মুক্তি পান। এরপরেও শুধ্‌রায় নি তাঁর বাবা। বিভিন্ন সময়ে ধর্ষণ এবং নির্যাতিন চালাতেই থাকেন আব্দুস সাত্তার। নিস্তার পেতে একদিন বাবাকে খুন করার পরিকল্পনা করেন তিনি। এরপরেই পরিকল্পনা মাফিক, গতকাল বুধবার রাতে তিনি বাবাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেন। এরপর বৃহস্পতিবার ভোর ৪ টে নাগাদ ঘুমন্ত অবস্থায় বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন মেয়ে। তাঁর বুকে ও পেটে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এরপরেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বাবাকে হত্যার বিষয়টি জানান।

এ বিষয়ে সাভার থানায় কর্তব্যরত কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে এক তরুণী ফোন করে তাঁর বাবাকে হত্যার কথা জানান এবং আটকের অনুরোধ করেন। এরপরে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়। এবং মরদেহটি উদ্ধার করা হয়। আর তরুণীকে আটক করা হয়। সাভার থানার উপপরিদর্শক জানিয়েছেন, একবার মেয়েটি বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন। কয়েক মাস জেল খাটার পর সে ছাড়া পেয়ে যায়। কিন্তু তবুও মেয়ের প্রতি লালসা তাঁর মেটেনি। এরপরেও তাঁকে ধর্ষণের চেষ্টা করলে সেই ক্ষোভেই বাবাকে কুপিয়ে খুন করেছেন মেয়েটি। এরপর তাঁকে আটক করা হয়। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের