Loading live market data...
Loading active stocks...
Connecting...

জাপানে ডোরেমনের আসল বাড়ি খুঁজে পেলেন এক ভারতীয় পর্যটক, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: শৈশবের বিকেল মানেই টিভির সামনে বসে ডোরামন দেখা। নোবিতার বাড়ি, সরু গলি, স্কুলে যাওয়ার পথ-সবকিছুই এতটাই পরিচিত ছিল যে মনে হতো, এ যেন আমাদেরই কোনো চেনা পাড়া। সেই কল্পনার জগৎকে বাস্তবে খুঁজে পেতে এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর পাড়ি দিলেন হাজার হাজার কিলোমিটার দূরে, জাপানে। আর সেখানে গিয়ে তিনি যেন ছুঁয়ে ফেললেন শৈশবের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটিকে।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর সারথক সচদেবা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি ভারত থেকে জাপানে প্রায় ৬,০০০ কিলোমিটার ভ্রমণ করে পৌঁছেছেন এমন একটি এলাকায়, যা তাঁর মতে জনপ্রিয় অ্যানিমে সিরিজ ডোরামনের নোবিতা নোবির বাড়ির বাস্তব অনুপ্রেরণা। ভিডিওর শুরুতেই উচ্ছ্বসিত সারথক বলেন, “এই বাড়িটা দেখার জন্য আমি ভারত থেকে জাপানে ৬,০০০ কিলোমিটার এসেছি।” এরপর ক্যামেরায় ধরা পড়ে একটি শান্ত, পরিচ্ছন্ন আবাসিক এলাকা। সেখানে একটি সাধারণ বাড়ি, সরু রাস্তা এবং আশপাশের পরিবেশ দেখে ডোরামনপ্রেমীদের মনে পড়ে যায় নোবিতার সেই চেনা জগৎ।

 

View this post on Instagram

 

A post shared by Sarthak Sachdeva (@sarthaksachdevva)

আরও পড়ুন: জনপ্রিয় এই কাবাবের গন্ধে ভোজনপ্রেমীদের জিভে জল আসবে..

এলাকাটি ঘুরে দেখানোর সময় সারথক এমন একটি রাস্তার দিকে দেখান, যেটি দেখে মনে হয় নোবিতা প্রতিদিন স্কুলে যাওয়ার পথে এই পথই পেরিয়ে যেত। ভিডিওর প্রতিটি দৃশ্যে যেন জীবন্ত হয়ে ওঠে শৈশবের সস্মৃতি। ভিডিওটির ক্যাপশনে ছিল, “বাস্তব জীবনে ডোরামনের বিভিন্ন স্থান!” পোস্টটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অসংখ্য দর্শক জানান, এই ভিডিও দেখে তারা আবেগাপ্লুত হয়ে পড়েছেন। অনেকেই একে “স্বপ্নপূরণ” বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, তারাও একদিন এই জায়গায় যেতে চান। 

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা