জনপ্রিয় এই কাবাবের গন্ধে ভোজনপ্রেমীদের জিভে জল আসবে..

Share:

নিজস্ব প্রতিনিধি : বাঙালিদের খাদ্য সুখই সব। খেতে বসে মন পছন্দের খানাপিনা না হলে মুখ বেজার হয়ে যায়। রোজ পাতে ভালমন্দ কিছু না কিছু থাকা চায়। শুরু হয়েছে মাহে রমজান মাস। ইসলাম ধর্মালম্বীদের কাছে এই পবিত্র মাসের গুরুত্ব অনেক বেশি। এইসময় সৃষ্টিকর্তার আরাধনার মাধ্যমে নিজেদের উৎসর্গ করেন ধর্মপ্রাণ মুসলিমরা। সারাদিন রোজা(উপোস)করে ভালমন্দ খেতে ইচ্ছে করছে ? তবে বানিয়ে নিন চাপলি কাবাব। এটি মূলত পাকিস্তানের জনপ্রিয় একটি কাবাব। ইফতারে এর থেকে ভাল খাবার আর হয় না। এটি মাটন অথবা চিকেন দিয়েও বানানো যায়। তবে জানুন কীভাবে বানাবেন চাপলি কাবাব।

উপকরণ : মাটনের কিমা ২ কাপ,২ টি পাতিলেবু, কাবাব মশলা ২ চা চামচ,২ কাপ টমেটো কুচি,ধনে পাতা ১ মুঠো, পাউরুটি ৪ টুকরো, আদা লঙ্কা কুচি,রসুন কুচি, ঝালমত কাঁচালঙ্কা, লবন স্বাদমত ও ১ চামচ গোলমরিচ গুঁড়ো

আরও পড়ুন : বাড়িতেই কীভাবে বানাবেন দিল্লির বিখ্যাত ‘রুহ আফজা’?

প্রণালী : প্রথমে পাউরুটি দুধে ডুবিয়ে নিন। এরপর ভাল করে মেখে চটকে নিন। এবার মাংসের কিমার সঙ্গে পাউরুটি মাখা ও অন্য সমস্ত উপকরণ ভাল ভাবে মাখিয়ে নিয়ে কমপক্ষে এক ঘণ্টা রেখে দিন। মনে রাখবেন এই মিশ্রণ ১ ঘন্টার বেশি রাখবেন না।

এরপর আকার দেওয়ার পালা। যেভাবে ইচ্ছে আকার দিয়ে দিন। আকার দিয়ে বড়ার আকারে গড়ে ভাজুন।আঁচ হবে মাঝারির চেয়ে একটু কম, তবে একেবারে লো ফ্লেমেও নয়। লাল লাল করে দু’পিঠ ভেজে তুলুন। এবার পছন্দমত সস ও লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ধূপগুড়িতে স্কুলের ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক, তরুণী অন্তঃসত্ত্বা হতেই যা করলেন যুবক…

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার