মা দুর্গার শক্তির প্রতীক! জেনে নিন দেবীর দশ অস্ত্রের রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি : সারাবছর বাঙালি চাতক পাখির মত চেয়ে থাকে কবে আসবে মা। সব অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই আসছে মা দুর্গা। কৈলাস থেকে ছেলেমেয়েদের নিয়ে দশ দিনের জন্য ধরাধামে আসে দশভুজা। হাতে দশ অস্ত্র। পদতলে মহিষাসুর। সিংহের পিঠে আসীন হয়ে মহিষাসুরমর্দিনী মর্ত্যে আসে। গীতায় দেবী দুর্গাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে। স্কন্দ পুরাণ অনুসারে মহিষাসুরকে বধ করে দুর্গা নামে পূজিত হন পার্বতী। অসুর বধের জন্য স্বর্গের দেবতারা দেবীর দশ হাতে তুলে দিয়েছিলেন মোট দশটি অস্ত্র। আপনি কি জানেন এই দশ অস্ত্রের মাহাত্ম্য কী ? তবে জেনে নিন দেবী দুর্গার হাতে দশ অস্ত্র কিসের প্রতীক।

চক্র : মা দুর্গার হাতে দেখা যায় চক্র। যা ভগবান বিষ্ণু দান করেছিলেন।দেবীর হাতে চক্র ঘোরে, এর অর্থ হল সমস্ত সৃষ্টির কেন্দ্রে রয়েছেন দেবী দুর্গা। তাঁকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব আবর্তিত হচ্ছে।

ত্রিশূল : পার্বতীকে ত্রিশূল দান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। মানুষের তিন গুণ – সত্য, তমঃ, রজঃ -র প্রতীক হল ত্রিশূলের তিন ফলা। এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী।

শঙ্খ : পুরাণ অনুযায়ী, শঙ্খের থেকে যে শব্দের উৎপত্তি হয় তার থেকেই জীব জগতের সমস্ত প্রাণের সৃষ্টি। তাই দেবীর হাতে শঙ্খ মানে হল সৃষ্টির প্রতীক।

তলোয়ার : দেবীর হাতে দেখা যায় খোলা তলোয়ার। এর অর্থ হল আসলে মানুষের বুদ্ধির ধার। এই ধার দিয়ে মানুষ সমাজের সমস্ত বৈষম্য এবং নেতিবাচকতাকে জয় করতে পারে। এই বার্তাই বহন করে দেবীর হাতের তলোয়ার।

বজ্র : দেবীর হাতে বজ্র তুলে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্র। নিজের বজ্রের থেকে আরও একটি বজ্র সৃষ্টি করে তা দান করেন তিনি। এই বজ্র হল দৃঢ়তা এবং সংহতির প্রতীক। এই দু’টি গুণেই মানুষ জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। বজ্রের মত মনে তেজ রেখে এগোতে হবে। মাথা উঁচু করে বাঁচতে হবে। ন্যায়ের সঙ্গে বাঁচতে হবে। এটা তারই ইঙ্গিত বহন করে।

তীর ধনুক : দেবীর এক হাতে থাকে তীর ধনুক। শক্তির চিহ্ন এই তীর-ধনুক। তীর পোটেনশিয়াল এনার্জির চিহ্ন। আর ধনুক কাইনেটিক এনার্জির চিহ্ন।এই দুটিই ইতিবাচক শক্তির প্রতীক।অসুরদের বিরুদ্ধে যুদ্ধের সময় এই তীর ধনুক ব্যবহার করেছিলেন দেবী পার্বতী।

গদা : দেবীকে গদা দান করেছিলেন যমরাজ৷ যা কালদণ্ড নামেও পরিচিত। মনে করা হয় এটি শক্তি, আনুগত্য ও ভক্তির প্রতীক।

পদ্ম : দেবীর হাতের পদ্মের অর্থ হল অন্ধকার থেকে আলোর পথ। কেননা পাঁকের মধ্যে জন্মায় পদ্ম। কিন্তু তবু সে কত সুন্দর। তেমনই মায়ের আশীর্বাদে যেন অসুরকূলও তাঁর ভেতরের অন্ধকার থেকে মুক্ত হয়। এটি তাঁর বার্তা বহন করে।

নাগপাশ : এটি শেষনাগ মা দুর্গাকে দিয়েছিলেন৷এই সাপের অর্থ হল শুদ্ধ চেতনার প্রতীক।

ঘন্টা : দেবীর হাতে একটি ঘন্টাও দেখা যায়। পুরাণ অনুসারে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিল। এই ঘণ্টা ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করে। এটির অর্থ হল যে ন্যায় ও সত্যের সামনে মিথ্যে ও অনাচার টেকে না।

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির