মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার ‘ভুয়ো’ বরিস জনসন

ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন ব্রিটেনের ‘প্রধানমন্ত্রী’। অবশেষে হাতেনাতে ধরাও পড়লেন। মাতাল হয়ে গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডের পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নাম ও ছবি দিয়ে নিজের ভুয়ো ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিলেন অভিযুক্ত।

সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, নথিটি ইউক্রেনে তৈরি করা হয়েছিল। ভুয়ো ড্রাইভিং লাইসেন্সে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঠিক জন্ম তারিখ, তাঁর নাম, ছবি ছিল। লাইসেন্সটি ২০১৯ সালে ইস্যু করা হয়েছিল এবং যা ৩০০০ সাল পর্যন্ত বৈধ ছিল! পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার মধ্যরাতে মদ্যপ ভুয়ো বরিস জনসনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে পুলিশ যখন অভিযুক্তকে আটক করে ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করতে চায়, সেই সময় তা করাতে অস্বীকার করেন তিনি। শুধু তাই নয়, নিজের পরিচয়ও জানাতে পারেননি অভিযুক্ত। অবশেষে তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া কার্ড দেখে বিস্মিত হয়ে যান পুলিশ আধিকারিকরা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ৩৫ বছর বয়সী অভিযুক্ত ওই ব্যক্তি গ্রোনিনজেনের পশ্চিমের জুইডহর্নের (Zuidhorn) ছোট শহর থেকে এসেছিলেন। গ্রেফতারের পর পুলিশ তার গাড়িতে তল্লাশি চালায়।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?