মার্কিন যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দলের নির্বাচন প্রতীক হাতি ও গাধা, জানুন এর ইতিহাস

কিন্তু প্রশ্ন হল, রাজনৈতিক দলগুলি তাঁদের প্রতীক চিহ্ন হিসেবে কেন হাতি ও গাধাকেই বেছে নিল? আরও তো অনেক সুন্দর প্রতীক ছিল! তবে এই নির্বাচনী প্রতীকের বেছে নেওয়ার পেছনে রয়েছে বিরাট ইতিহাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন মানেই হাতি ও গাধার মধ্যে প্রতিদ্বন্দ্বী। কি অবাক হচ্ছেন, ভাবছেন, হাতি ও গাধার মধ্যে প্রতিদ্বন্দ্বী, এটা কিভাবে সম্ভব? বহুবছর ধরেই যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে। ১৮৫৩ সালের পর থেকে হোয়াইট হাউজের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এই দুই দলের থেকেই। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হল গাধা ও হাতি। ডেমোক্র্যাটিক পার্টির প্রতীক গাধা এবং রিপাবলিকানদের প্রতীক হাতি। শত বছর ধরেই যুক্তরাষ্ট্রের দুই প্রধান দলের প্রতীক হয়ে আসছে গাধা ও হাতি। কিন্তু প্রশ্ন হল, রাজনৈতিক দলগুলি তাঁদের প্রতীক চিহ্ন হিসেবে কেন হাতি ও গাধাকেই বেছে নিল? আরও তো অনেক সুন্দর প্রতীক ছিল! তবে এই নির্বাচনী প্রতীকের বেছে নেওয়ার পেছনে রয়েছে বিরাট ইতিহাস। আজ সেটাই এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।

আসলে যুক্তরাষ্ট্রের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিকের নির্বাচনী প্রতীক বাছাই করেছিলেন থমাস ন্যাস্টের নামের একজন শিল্পী। তাঁর মাথা থেকেই বেরিয়েছিল দুই প্রতীক চিহ্নের আইডিয়া। তবে নির্বাচনের ব‍্যালটে থাকে না এসব প্রতীক। সেখানে শুধুই প্রার্থীদের নাম থাকে। ১৮২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম অংশ নিয়েছিল চারজন। সেখানে সর্বোচ্চ ভোট পেয়েছিল অ্যান্ড্রু জ্যাকসন নামের একজন শিল্পী। কিন্তু অন্যান্য প্রার্থীদের কূটকৌশলের কারণে তিনি প্রেসিডেন্টের পদ পাননি। এরপরেই ক্ষুব্ধ হয়ে তিনি ও তাঁর সমর্থকরা নতুন দল গঠন করে, তখন থেকেই এই দলের নাম হয় ডেমোক্রেটিক পার্টি। এরপরেই তাঁর প্রতিদ্বন্দ্বীরা তাঁকে নিয়ে হাসি-তামাসা শুরু করে। এমনকী কিছু সংবাদমাধ্যমে তাঁকে ‘জ্যাকঅ্যাস’ বলে সম্বোধন গাধার ব্যঙ্গচিত্রের সঙ্গে তুলনা করেছিল। এরপর সেই মজাকেই গুরুত্ব দিয়ে ডেমোক্র্যাটিক পার্টির নির্বাচনী প্রতীকী হিসেবে গাধাকে ব্যবহার করেন জ্যাকসন। 

কার্টুনশিল্পী থমাস ন্যাস্ট অ্যান্ড্রু একটি গাধার (জ্যাকঅ্যাস) শরীরের ওপর জ্যাকসনের মাথা বসিয়ে কার্টুন আঁকেন। এরপর থেকেই গোটা রাজনৈতিক জীবন গাধার ছায়াই বহন করতে হয় অ্যান্ড্রু জ্যাকসনের। ডেমোক্র্যাট দলের প্রতীক হয়ে ওঠে গাধা। এমনকী ১৮২৮ সালের নির্বাচনে এই প্রতীক চিহ্ন ব্যবহার করেই ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হারান জ্যাকসন। অন্যদিকে উনিশ শতকের মাঝামাঝি সময়ে আব্রাহাম লিংকন এবং দাসপ্রথাবিরোধী হুইগরা মিলে রিপাবলিকান পার্টি নামক আরও একটি রাজনৈতিক দল গঠন করেন। আর ১৮৭৪ সালে থমাস ন্যাস্ট রিপাবলিকানদের প্রতীক হিসেবে হাতিকে চিহ্নিত করেন। আর হাতি প্রতীক চিহ্ন হিসেবে ব্যবহার করার কারণ, একবার সিংহের চামড়া গায়ে লাগিয়ে একটি গাধা বনের সব প্রাণীকে ভয় দেখালেও হাতি ছাড়া বনের সব প্রাণী পালিয়ে গিয়েছিে। কিন্তু শুধুমাত্র স্থির থাকে হাতি। তাই হাতির এই নির্ভীক বিষয়টাই রিপাবলিকান পার্টির প্রতীক চিহ্ন হিসেবে তুলে ধরেছেন কার্টুনশিল্পী থমাস ন্যাস্ট। এরপর থেকেই রিপাবলিকান পার্টির প্রতীক চিহ্ন হয়ে যায় হাতি। তবে ব্যালেটে নির্বাচনী প্রার্থীদের নামই থাকে।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ