এবার থেকে মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করতে পারবেন আপনিও, ডিসেম্বর থেকে শুরু পশ্চিমবঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করে দিতে পারবেন তার পরিবারের সদস্যরা। আগামী ডিসেম্বর মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে এই নিয়ম। পরিবারের কেউ মারা গেলে তার আধার অনলাইনের মাধ্যমে কেন্দ্রের সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিষ্ক্রিয় করে দিতে হবে। এর জন্য আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকা আবশ্যক। এই প্রক্রিয়া শুরু হলে পশ্চিমবঙ্গে বহু আধার আবার নিষ্ক্রিয় করা যাবে। আধারকে কাজে লাগিয়ে দুর্নীতির সম্ভাবনা বলে ভাব মনে করছে সরকার

আধার কার্ড নিষ্ক্রিয় করার প্রক্রিয়া দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।  ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) নিজে থেকেই আধার নিষ্ক্রিয়করণ করতে পারে না। সেই কারণেই পরিবারের সদস্যদের এই দায়িত্ব দেওয়া হয়। পশ্চিমবঙ্গে এতদিন এমন কোনও নিয়ম চালু ছিল না। অন্য প্রক্রিয়ায় মৃতদের আধার নিষ্ক্রিয় করতে হত। তাতে এটা বোঝা যেত না যে মৃতদের আধার সত্যিই নিষ্ক্রিয় হচ্ছে কিনা। মৃত ব্যক্তিদের আধার ব্যবহার করে নানা বেনিয়মেরও অভিযোগে উঠেছে এই রাজ্যে। ফলে দ্রুত এই প্রক্রিয়া চালু করা হচ্ছে।

মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করতে হলে প্রথমেই ইউআইডিআইয়ের ওয়েবসাইটে যান। সেখানে কারও আধার নিষ্ক্রিয় করার জন্য তার মৃত্যুর শংসাপত্র এবং আধার কার্ড প্রয়োজন হয়। আধার নিষ্ক্রিয় করার আবেদন জানাতে পারবেন বাবা-মা, স্ত্রী, সন্তান, সহোদর ভাই বা বোন অথবা আইন সম্মতভাবে থাকা কোনও অভিভাবক

প্রতিবেশী বা অন্য পরিচিত কেউ চাইলেই এই আধার নিষ্ক্রিয় করতে পারবেন না। যদিও যিনি আবেদন জানাচ্ছেন তাঁর মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। নির্দিষ্ট তথ্য ও নথি জমা দিলে ফোনে ওটিপি আসবে। এই প্রক্রিয়া মাই আধার নামে অ্যাপের মাধ্যমেও সম্পন্ন করা যাবে। একবার আবেদন করলে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নিষ্ক্রিয় হতে খুব বেশি হলে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

পরিবারের সদস্যদের মাধ্যমে মৃত ব্যক্তির আধার নিষ্ক্রিয় করণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, চন্ডিগড়, ছত্রিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, লা ক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে। এবার পশ্চিমবঙ্গও তালিকাভুক্ত হতে চলেছে। 

আত্মঘাতী কলেজ ছাত্রী! প্ররোচনার অভিযোগে গ্রেফতার উড়িষ্যার মন্ত্রীর ভাইপো

কলকাতা সহ রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগের আশঙ্কা উত্তরবঙ্গেও

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

৯২ বছরের অপেক্ষার অবসান, বিশ্বকাপে প্রথম জয় পেল মিশর

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল কাতার, আহত বহু

অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

ইরানের দুর্ভেদ্য রক্ষণ দুর্গে আটকে গেল বেলজিয়াম, লাল কার্ড দেখলেন বেলজিয়ামের নাথান

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে