আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজ সন্ধ্যায় আকাশজুড়ে তারার মেলা, দেখা যাবে খালি চোখেই

নিজস্ব প্রতিনিধি: গত ৬-১০ ডিসেম্বর সন্ধ্যার পর আকাশে চাঁদের ঠিক এসেই তিনটি উজ্জ্বল তারা দেখে অনেকেই অবাক হয়েছিলেন। যারা দেখতে পাননি অথচ লোকের মুখে শোনার পর মন খারাপ তাঁদের জন্য সুখবর। আজ অর্থাৎ রবিবার আপনাদের জন্য অপেক্ষা করছে আরও বিরল দৃশ্য। সন্ধ্যায় আকাশে এক ফালি চাঁদের ঠিক পাশেই একসঙ্গে পাঁচটি তারা দেখতে পাবেন। তাও আবার খালি চোখেই দেখা যাবে ওই উজ্জ্বল তারকা।

আজ রাতে আকাশে একই সরলরেখায় আসবে চাঁদ, বৃহস্পতি, শনি এবং শুক্র গ্রহ। খালি চোখেই পৃথিবী থেকে দেখা যাবে গ্রহগুলো। শুধু এই কয়টি গ্রহই নয়, এদের সঙ্গে লাইন দেবে নেপচুন আর ইউরেনাসও। সূর্যাস্তের কিছু পরে এই তারাদের মিছিল দেখা যাবে সবচেয়ে ভালভাবে। তবে নেপচুন ও ইউরেনাস গ্রহ কিছুটা অনুজ্জ্বল থাকবে দূরত্বের কারণে। বাড়িতে ছোটখাটো টেলিস্কোপ থাকলেই ওই দুটি গ্রহের রূপ প্রত্যক্ষ করতে পারবেন। তবে পাঁচটি তারার লাইন স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনকি বামন গ্রহ সেরেস আর পাল্লাস নামের অ্যাস্টেরয়েডটিকেও দেখা যাবে একটু খেয়াল করলেই। তবে একটাই শর্ত, তারাদের এই মিছিল দেখতে হলে চাই মেঘমুক্ত আকাশ। আকাশে মেঘ থাকলে একেবারেই কিছু দেখা যাবে না। গত বছর ১৯ জুলাই এমন পাঁচটি গ্রহকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময় মিছিলে অংশ নিয়েছিল বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি আর শনি।

Published by:

Share Link:

More Releted News:

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ