শিশু ভিখারি থেকে ডাক্তার, পিঙ্কির গল্প আপনার চোখে জল আনবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইচ্ছে থাকলে  আর্থিক প্রতিকূলতাকে জয় করা যায়। আর সেটাই  করে দেখালেন পিঙ্কি হরিয়ান। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে রাস্তায় ভিক্ষা করতেন। আর সেখান থেকেই পিঙ্কি হলেন ডাক্তার।

 জানা যায়, যখন ছোট ছিলেন সেইসময়  ধর্মশালার চ্যারিটেবল ট্রাস্টের ডিরেক্টর লোবসাং জাময়াং পিঙ্কিকে ভিক্ষা করতে দেখেন। এরপর তাঁর  বাবা- মায়ের সঙ্গে কথা বলেন লোবসাং জাময়াং। তাদেরকে অনেক বোঝানোর পর পিঙ্কিকে ধর্মশালার দয়ানন্দ পাবলিক স্কুলে ভর্তি করেন জাময়াং। সেখানেই শুরু হয় পড়াশোনা। প্রথমে পিঙ্কি  বাবা – মায়ের জন্য কষ্ট পেলেও পরে সময়ের সঙ্গে মানিয়ে নেয়। এরপর ওই স্কুল থেকে সিনিয়র সেকেন্ডারি পরীক্ষায় উত্তীর্ণ হন পিঙ্কি। পাশ করেন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। ২০১৮ সালে চীনের একটি নামী মেডিকেল কলেজে ভর্তি হন ডাক্তারি পড়তে। সম্প্রতি ডাক্তারি পাশ করে পিঙ্কি ফিরেছেন ধর্মশালায়।

আরও পড়ুনঃ পিতৃস্নেহ, ঝড়ের মধ্যে ৫০ কিলোমিটার পথ পেরিয়ে মেয়ের বিয়েতে যোগ বাবার

২০ বছর অপেক্ষার পর পিঙ্কি হলেন চিকিৎসক। করছেন দুঃস্থদের সেবা। এই প্রসঙ্গে পিঙ্কি বলেন, ‘শৈশব থেকেই দারিদ্র্য ছিল সবচেয়ে বড় সংগ্রাম। আমার পরিবারকে কষ্ট করতে দেখেছি। তাই স্কুলের ভর্তি হওয়ার পর থেকেই সফল হওয়ার জন্য চেষ্টা করতাম। ছোট থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল।‘ পিঙ্কির এই সফলতার পর ধর্মশালার চ্যারিটেবল ট্রাস্টের ডিরেক্টর লোবসাং জাময়াং জানান, ‘দুঃস্থ শিশুদের প্রাথমিক শিক্ষা দেওয়ার আশায় এই ট্রাস্ট তৈরি করা হয়েছিল। পিঙ্কির এই সাফল্য অন্যদের অনুপ্রাণিত করছে।‘

সরকারি নথি পাচারের অভিযোগে সিন্টার অফিসে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি, ধমক পুলিশের

একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

গণেশ চতুর্থীতে বানান বাপ্পার প্রিয় ভোগ! রইল মোদকের সহজ রেসিপি

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

রক্ত লাগানো সরঞ্জাম দিয়েই ছেলের চিকিৎসা, হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হতভাগ্য বাবা

চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের