জার্মানের হয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ফ্লোরিয়ান ভাইর্টৎস

Share:

নিজস্ব প্রতিনিধি: বন্ধুত্বপূর্ণ ম্যাচে বিশ্বকাপের রানার্স দল ফ্রান্সকে হারিয়ে জয়ী হল জার্মানি। শনিবার রাতে কিলিয়ান এমবাপ্পেদের ২-০ গোলে হারিয়ে দিলেন টনি ক্রুসরা। আর ওই ম্যাচেই এক ইতিহাস গড়লেন জার্মানির ফ্লোরিয়ান ভাইর্টৎস। দেশের হয়ে সবচেয়ে দ্রুততম গোল করার পাশে নিজের নাম খোদাই করে নিলেন তরুণ ফুটবলার।  ভাঙলেন লুকাস পোডলস্কির রেকর্ড।

শনিবার লিঁওর গ্রুপামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট ফ্রান্স ও জার্মানি। ৮৪ ম্যাচ বাদেআঁতোয়ান গ্রিজম্যানকে ছাড়াই মাঠে নেমেছিল দিদিয়ের দেঁশের শিষ্যরা। দর্শকরা তখনও গ্যালারিতে ঠিকমতো বসতে পারেননি। কিক অফ হতে না হতেই টনি ক্রুসের পাস ধরে ২৫ গজ দূর থেকে জোরালো শটে ফ্রান্সের জাল কাঁপিয়ে দিলেন ফ্লোরিয়ান ভাইর্টৎস।  ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড। ওই গোল দেখে হতভম্ব হয়ে যান ফরাসি  ফুটবলাররা।  গোটা স্টেডিয়ামজুড়ে তখন পিন পতনের নিস্তব্ধতা। ২০১৩ সালে ইকুয়েডরের বিরুদ্ধে মাত্র ৯ সেকেন্ডে গোল করে জার্মানির ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলের মালিক ছিলেন লুকাস পোডলস্কি। সেই রেকর্ড ভেঙে দিলেন ফ্লোরিয়ান ভাইর্টৎস। তিন বছর বাদে অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসা টনি ক্রুস এদিন বুঝিয়ে দিয়েছেন, বয়স যতই হোক জাত খেলোয়াড়দের পারফরম্যান্সে তার কোনও প্রভাব পড়ে না। প্রথমার্ধেই একাধিক গোলের সুযোগ পেয়েছিলেন জার্মানরা। যদিও তা কাজে লাগাতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ ও ব্যবধান বাড়ানোর লক্ষ্যে ঝাঁপিয়েছিল দুই দলই। যদিও সব বিভাগে ফরাসিদের টেক্কা দিয়ে গিয়েছে জার্মানরা। ম্যাচের ৪৯ মিনিটে ফের ফ্রান্সের জাল কাঁপিয়ে ব্যবধান বাড়ান কাই হাভার্টজ। ২-০ গোলে পিছিয়ে থেকে খানিকটা ছন্নছাড়া হয়ে পড়ে ফ্রান্স। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেই মাঠ ছাড়ে ইউলিয়ান নাগলসমানের শিষ্যরা। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর থেকে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে দুটি ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে দিদোয়ের দেঁশের ছেলেদের। আর দুটি হার-ই হজম করতে হয়েছে জার্মানির বিপক্ষে। গত বছরের সেপ্টেম্বরে শেষ বার মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল জার্মানি।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত