মর্মান্তিক, বিয়ের আসরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে বর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চারিদিকে খুশির আমেজ। আনন্দে মাতোয়ারা আট থেকে আশি। সোফায় বসে থাকা বরকে ঘিরে হাসি-মশকরাও করছিলেন অনেকে। আচমকাই ছন্দপতন। সবাইকে অবাক করে দিয়ে সামনের দিকে ঢলে পড়লেন বর। প্রথমে সবাই মনে করেছিলেন, হয়তো মজা করছেন নতুন বর। কিন্তু কয়েক মিনিট কাটতেই সম্বি‍ৎ ফিরল সবার। তেমনভাবেই ঝুঁকে রয়েছেন বর। সঙ্গে সঙ্গেই অঘটনের আশঙ্কায় নাড়ি পরীক্ষা করা হল। কিন্তু কোনও সাড়া শব্দ নেই। স্পন্দনহীন গোটা শরীর। বিন্দুমাত্র দেরি না করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কিন্তু চিকি‍ৎসকরা জানিয়ে দিলেন, মৃত্যুর কোলে পাড়ি দিয়েছেন বর। বিয়ে বাড়ির আনন্দ নিমিষেই বিষাদে পরিণত হলো। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রবিবার পাকিস্তানের পঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ডাসকা তহশিলে।

পুলিশ জানিয়েছে, শিয়ালকোট জেলার পাশরুর আডিকোয়ের বাসিন্দা ২৬ বছর বয়সী মোহাম্মদ নাইম জাতুল সৌদি আরবে কর্মরত ছিলেন। বিয়ের জন্য কয়েকদিন আগেই দেশে ফিরেছিলেন। গত রবিবার স্থানীয় এক পাত্রীর সঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছিল। একটি অনুষ্ঠান বাড়িতেই বিয়ের অনুষ্ঠান চলছিল। আর ওই বিয়ের অনুষ্ঠান চলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন নাইম।

অস্বাভাবিক মৃত্যুর কারণে নাইমের মৃতদেহের ময়নাতদন্তের পরামর্শ দিয়েছিলেন পুলিশ আধিকারিকরা। কিন্তু তাতে রাজি হননি তাঁর পরিবারের সদস্যরা। ফলে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ তুলে দেওয়া হয় নিমের পরিবারের হাতে। বাড়িতে নববধূ নিয়ে ফেরার পরিবর্তে নিথর লাশ হয়ে ফিরলেন নাইম। আর তরুণ তরতাজা যুবকের এমন মর্মান্তিক মৃত্যুতে গোটা গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে।

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!