জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের মধ্যে বৃহস্পতিকে সর্বাধিক শুভ গ্রহগুলির মধ্যে অন্যতম গ্রহ হিসেবে গণ্য করা হয়। দেবতাদের গুরু বা ‘দেবগুরু’ নামে পরিচিত বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য, ধনসম্পদ, বিবাহ, সন্তানের সুখ এবং সমৃদ্ধির কারক বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ মতে, যাঁদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী থাকে, তাঁদের জীবনে শিক্ষা, কর্মজীবন, আর্থিক উন্নতি এবং দাম্পত্যে ইতিবাচক প্রভাব দেখা যায়। ধনু ও মীন এই দুই রাশির অধিপতিও বৃহস্পতি।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি যখনই রাশি, নক্ষত্র বা অবস্থান পরিবর্তন করে, তখন তার প্রভাব শুধু ব্যক্তিজীবনেই নয়, সমাজ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রেও পড়ে। তাই বৃহস্পতির প্রতিটি গুরুত্বপূর্ণ গতি জ্যোতিষ অনুরাগীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে। এবার ২০২৬ সালের ১৪ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অস্তে থাকবেন। জ্যোতিষ মতে, এই সময়ে বৃহস্পতির শুভ প্রভাব তুলনামূলকভাবে ক্ষীণ হয়ে যায়। ফলে বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, মুণ্ডন-সহ একাধিক শুভ কাজ এই সময়ে না করাই ভাল। তবে বৃহস্পতির এই অস্তগতি সব রাশির উপর সমান প্রভাব ফেলবে না। বিশেষ করে মেষ, বৃষ এবং মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে এর প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে। কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন এবং কী কী প্রতিকার মেনে চললে অশুভ প্রভাব কিছুটা কমানো সম্ভব, তা জেনে নিন-

মেষ:
মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে। কর্মজীবন ও পড়াশোনায় উন্নতির সম্ভাবনা থাকলেও স্বাস্থ্য নিয়ে বাড়তি সতর্কতা জরুরি। সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই খাদ্যাভ্যাস ও দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। পরিশ্রমের ফল মিলতে পারে, তবে তার জন্য ধৈর্য ধরে এগোতে হবে।

বৃষ :
বৃষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে। এতে সাহস, আত্মবিশ্বাস এবং ভ্রমণের সম্ভাবনা বাড়বে। ছোট কিংবা দীর্ঘ সফর সফল হতে পারে। তবে অষ্টম ঘরে বৃহস্পতির দৃষ্টির কারণে হঠাৎ স্বাস্থ্য সমস্যা বা অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

মিথুন :
মিথুন রাশির জন্য বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করায় অর্থ, পরিবার এবং বাকশক্তির ক্ষেত্রে ইতিবাচক ফল মিলতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা আর্থিক অবস্থাকে আরও মজবুত করবে। তবে বৃহস্পতির অস্ত অবস্থার কারণে পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাই সংযত ভাষায় কথা বলুন এবং বড় বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুনঃ জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

নেতিবাচক প্রভাব কমাতে কী করবেন?

প্রতি দিন ভগবান বিষ্ণুর পুজো করুন।

বৃহস্পতিবার হলুদ রংয়ের সামগ্রী দান করুন।

অসহায় ও দরিদ্র মানুষের সেবা করুন।

স্বাস্থ্য, অর্থ ও পারিবারিক সিদ্ধান্তে বাড়তি সতর্ক থাকুন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২