‘ভুঁড়ি আর দাড়ি কমান’ মার্কিন সেনাদের ফরমান ট্রাম্পের যুদ্ধমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভুঁড়ির সঙ্গে দাড়ির কি কোনও সম্পর্ক রয়েছে? বিশালাকায় বপু চলার গতি শ্লথ করে দেয়, তা সবার জানা। কিন্তু বাড়তি দাড়ি কি একাগ্রতায় বিঘ্ন ঘটায়? কে জানে! হলেও হতে পারে। তাই তো ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ মার্কিন সেনাবাহিনীর সদস্যদের ‘ভুঁড়ি ও দাড়ি’ কমানোর নির্দেশ দিয়েছেন। আর তাঁর ওই নির্দেশ ঘিরে মার্কিন মুলুকে জোর শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই কটাক্ষের সুরে বলেছেন ‘সাধে কি আর বলে, নেই তো কাজ, খঁই ভাজ’।

মার্কিন সংবাদমাধ্যম ‘স্কাই নি্জ’ এর প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার  (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কুয়ান্টিকোতে মার্কিন সেনাবাহিনীর এক অনুষ্ঠানে হাজির ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট সেনা সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শারীরিক  সক্ষমতা, চারিত্রিক দৃঢ়তা ও শক্তিতে মনোযোগ ফেরানোই নতুন দৃষ্টিভঙ্গির লক্ষ্য। কারও অনুভূতির সুরক্ষা দেওয়া মার্কিন সেনাবাহিনীর উদ্দেশ্য নয়।’

একই অনুষ্ঠানে যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ ভুঁড়িওয়ালা সেনা সদস্যদের উদ্দেশে শ্লেষাত্মক মন্তব্য করে বলেন, ‘মার্কিন সেনাবাহিনীতে বৈচিত্র্য ও সবাইকে অন্তর্ভুক্ত করার নীতি আর থাকবে না। সবার জন্যই ‘জেন্ডার নিরপেক্ষ’ বা ‘পুরুষের মতো’ শারীরিক সক্ষমতার মান নির্ধারিত থাকবে।সেনাবাহিনীতে উচ্চতা ও ওজন সংক্রান্ত শর্তগুলি আবার ফিরিয়ে আনা হবে, চাকরিতে থাকতে হলে বছরে অন্তত দুইবার ‘ফিটনেস পরীক্ষায়’ উতরোতে হবে। মনে রাখতে হবে আমরা কোথাও যুদ্ধ করতে যাচ্ছি। খেলতে যাচ্ছি না। তাই বিশাল বপু নিয়ে সেনাবাহিনীর চাকরি করার দিন শেষ। সামরিক বাহিনীর সদস্যদের  কোনও দাড়ি থাকবে না, লম্বা চুল থাকবে না, ‘ব্যক্তিগত অভিব্যক্তিও’ নিষিদ্ধ। অপেশাদার চেহারার যুগ শেষ।’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই