শেষ মুহূর্তে কী ঘটেছিল দশরথপুত্র ভগবান শ্রী রামের?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  ধর্ম ও ন্যায়ের মূর্ত প্রতীক ভগবান শ্রীরাম, যিনি ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর সপ্তম অবতার রূপে আবির্ভুত হয়েছিলেন। তিনি ছিলেন মহামুনি বাল্মীকি বিরচিত রামায়ণের কেন্দ্রীয় চরিত্র। তিনি শুধু এক আদর্শ রাজা নন, বরং আদর্শ পুত্র, আদর্শ স্বামী, ভাই ও মানবরূপে ঈশ্বরের দৃষ্টান্ত। কিন্তু, এতবড় এক পৌরাণিক চরিত্রের মৃত্যু বা মর্ত্য পরিত্যাগ কেমন হয়েছিল? কী ভাবে তিনি পরিত্যাগ করেছিলেন অযোধ্যাবাসীকে? এই প্রশ্নই বহু বছর ধরে পাঠক, ভক্ত ও গবেষকদের কৌতূহলের কেন্দ্র হয়ে রয়েছে।

যদিও বলা হয়, বিষ্ণুর কোনও অবতার প্রকৃত অর্থে মৃত্যুবরণ করেন না, তাঁরা শুধু মর্ত্যে নিজেদের দায়িত্ব অর্থাৎ অধর্মের বিনাশ করে ধর্মকে স্থাপন করে ফিরে যান স্বর্গ বা বৈকুণ্ঠে। তবুও, রামায়ণ, পদ্ম পুরাণ এবং অন্যান্য পুরাণ ও কাব্যগ্রন্থে রামচন্দ্রের অন্তিম মুহূর্তের নানা রূপ ও বিবরণ পাওয়া যায়। এই বিবরণগুলিকে একত্র করলে তাঁর মহাজাগতিক বিদায়ের একটি বিশদ, হৃদয়স্পর্শী এবং আধ্যাত্মিক চিত্র ফুটে ওঠে।

রামচন্দ্রের রাজত্ব ও আত্মজ্ঞান

রামচন্দ্র প্রায় ১১ হাজার বছর অযোধ্যা রাজ্য শাসন করেন। এই সুদীর্ঘ সময়কাল রামরাজ্য নামেও পরিচিত। এই দীর্ঘ সময়ে তিনি বহু যজ্ঞ, ধর্মপ্রচার, ন্যায়ের শাসন ও জনকল্যাণমূলক কাজ করেন। সীতা মাতার বনবাস ও তারপর তাঁর পৃথিবীর গর্ভে ফিরে যাওয়া, রামচন্দ্রকে এক গভীর আত্মজিজ্ঞাসার পথে পরিচালিত করে। তিনি উপলব্ধি করেন, তাঁর মর্ত্য লীলা সমাপ্তির পথে। এবার সময় এসেছে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার, অর্থাৎ ঈশ্বররূপে তাঁর উৎসে প্রত্যাবর্তনের।

 কালদেবের আগমন ও লক্ষ্মণের আত্মত্যাগ (পদ্ম পুরাণ সূত্র)

একদিন রামের কাছে এক ঋষি আসেন। তিনি বলেন, তাঁর রামের সঙ্গে গোপন, একান্ত আলোচনা রয়েছে এবং এই সময় কেউ যেন ঘরে প্রবেশ না করে। রাম আদেশ দেন, যদি কেউ এই সময় ঘরে প্রবেশ করে, তবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লক্ষ্মণ সেই সময় রামের প্রহরী হিসেবে বাইরে অবস্থান করছিলেন। এই ঋষি আসলে কালদেব — সময়ের দেবতা। কিছুক্ষণ পর সেখানে আগমন করেন ঋষি দুর্বাসা, যিনি ছিলেন ক্রোধপ্রবণ। তিনি ভেতরে প্রবেশ করতে চান। লক্ষ্মণ তাঁকে বাধা দিলে, দুর্বাসা রঘুবংশকে ধ্বংসের অভিশাপ দিতে উদ্যত হন। লক্ষ্মণ নিজের কষ্ট ও মৃত্যু জেনেও এই অভিশাপ নিজের উপর গ্রহণ করেন, এবং নিজেই নিজেকে সেই মৃত্যুর আদেশে সঁপে দেন। অতঃপর তিনি  ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিয়ে সরযূ নদীর জলে বিলীন হয়ে যান। লক্ষ্মণের এই আত্মত্যাগকে অনেকেই রামের মর্ত্যলীলার শেষ পর্বের সূচনা হিসেবে দেখেন।

 রামের সরযূ-সমাধি

লক্ষ্মণের পর, শ্রীরামও বোঝেন যে মর্ত্যে তাঁর দায়িত্ব পূর্ণ হয়েছে। তিনি তাঁর রাজ্য ভাইপোদের হাতে তুলে দিয়ে সরযূ নদীর পাড়ে গমন করেন। সেখানে ভগবান রাম জলের সঙ্গে একাত্ম হন, অর্থাৎ সরযূতে প্রবেশ করে দেহত্যাগ করেন। এই ঘটনাকে কেউ বলেন আত্মবিলয়, কেউ বলেন সরাসরি বৈকুণ্ঠ গমন। এই সময় উপস্থিত হন বিষ্ণুর অনন্ত রূপ – শেষনাগ। বলা হয়, শ্রীরাম এই সময় তাঁর আসল রূপ—ভগবান বিষ্ণু হিসেবে প্রকাশ করেন এবং তাঁর অনন্ত রূপের সঙ্গে মহাশূন্যে বিলীন হয়ে যান। এই মৃত্যু নয়, বরং এক দিব্য প্রত্যাবর্তন।

হনুমান ও নাগলোকের কাহিনি (অন্য সূত্র)

রামের অন্তিম মুহূর্ত নিয়ে আরেকটি চিত্তাকর্ষক কাহিনি রয়েছে। এই কাহিনিতে বলা হয়েছে, রাম বুঝতে পেরেছিলেন যমরাজ হনুমানের ভয়ে  আসতে পারছেন না, কারণ হনুমান তাঁর দ্বারের প্রহরায় ছিলেন। তাই শ্রী রাম তাঁর পরম ভক্ত হনুমানকে দূরে পাঠানোর জন্য নিজের আংটি একটি পাথরের খাঁজে ফেলে দেন এবং হনুমানকে তা খুঁজে আনতে বলেন। হনুমান সেই পাথরের খাঁজে ক্ষুদ্র দেহ ধারণ করে ঢুকে পড়েন ও পৌঁছে যান নাগলোকে। সেখানে বাসুকি নাগের সাথে তাঁর সাক্ষাৎ হলে বাসুকি নাগকে তিনি শ্রী রামের আংটি ফেরত দিতে বলেন। তখন বাসুকি তাঁকে আংটির এক পাহাড় দেখান, যাতে শুধুমাত্র শ্রী রামেরই আংটি বিদ্যমান ছিল। হনুমান এই আংটির পাহাড় দেখে বিভ্রান্ত হয়ে পড়েন।

বাসুকি তাঁকে বলেন, “প্রতি কল্পের চার যুগের তৃতীয় ত্রেতা যুগে ভগবান শ্রীরাম অবতার রূপে আবির্ভুত হন, আর এই আংটি গুলো তাঁরই।” এর মাধ্যমে শ্রী হনুমান জন্ম-মৃত্যুর চক্র উপলব্ধি করেন এবং বুঝতে পারেন তাঁর প্রভু শ্রী রামের বিদায় আসন্ন।

 রামের বিদায়: মৃত্যু নাকি মহাপ্রস্থান?

দশরথ পুত্র শ্রী রামের বিদায় আসলে এক দৈবত্মক প্রত্যাবর্তন। যিনি ঈশ্বর, তাঁর কখনোই মৃত্যু হয় না, হয় অবতারের সমাপ্তি। তাই রামচন্দ্রের সরযূতে বিলীন হওয়া, বিষ্ণুর রূপে প্রকাশ পাওয়া, বা আংটির কাহিনির মাধ্যমে মহাকালকে বোঝানো—সবই মর্ত্য থেকে মহোত্তমলোকে প্রত্যাবর্তনের এক অলৌকিক প্রক্রিয়া।

রামচন্দ্রের অন্তিম মুহূর্ত নিয়ে যতই ভিন্ন কাহিনি থাকুক, একটি বিষয়ে সব পুরাণ একমত—রামচন্দ্র ছিলেন এক কর্তব্যপরায়ণ মহাপুরুষ, যাঁর জীবন, রাজত্ব, ত্যাগ ও বিদায় সবই মানবজাতির জন্য দৃষ্টান্ত। তাঁর মৃত্যু নেই, বরং নিঃসন্দেহে বলা যেতে পারে, তাঁর এক আধ্যাত্মিক মহাপ্রস্থান ঘটেছিল। জয় শ্রী রাম ।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু