আইসক্রিমের মধ্যে  মানুষের আঙুল ! তদন্তে নামল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইনে অর্ডার করা  আইসক্রিম থেকে মিলল মানুষের কাটা আঙুল। শুনে অবাক লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। এক মহিলা  মালাড এলাকা থেকে অনলাইনে অর্ডার  দিয়েছিল  আইসক্রিম। আর সেখান থেকেই মিলেছে মানুষের কাটা আঙুল। ঘটনার পর  অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।

জানা গিয়েছে, বুধবার অরলেম ব্রেন্ডন সেরাও নামে এক ব্যক্তি অনলাইনে বাটারস্কচ আইস্ক্রিম অর্ডার দিয়েছিলেন। সেটা বাড়িতে আসার পরেই বাটারস্কচের ঢাকনা খুলে সে খেতে শুরু করে। আর তখনই সে বুঝতে পারে শক্ত কিছু তার জিভে লাগছে। এরপরেই সেটিকে টেনে বের করতেই বেরিয়ে এল  প্রায় ২ সেন্টিমিটার লম্বা একটি মানুষের আঙুলের টুকরো!  যা দেখে স্বাভাবিকভাবেই সে অবাক হয়ে যায়।

এই ঘটনার পরেই ওই মহিলা মালাড পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘এফআইআর দায়ের করে আঙুলের টুকরোটি  ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।  শুধু তাই নয় যে জায়গায় আইসক্রিম তৈরি হয়েছিল সেই জায়গাতেও তল্লাশি চালানো হবে।‘ তবে এই ঘটনার পর আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কি করে আইসক্রিমের মধ্যে আঙুল এল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক

দুর্গাপুরে ফিরল ভোপালের স্মৃতি! খনি থেকে নির্গত গ্যাসে অচেতন দুই শ্রমিক, চাঞ্চল্য এলাকাজুড়ে

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন