পথ কুকুরেরা কামড় দিলে দায়ী তারা, যারা তাদের খেতে দেয়: সুপ্রিম কোর্ট

রায় বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি জেকে মহেশ্বরীর বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাস্তায় পথ কুকুরেরা কাউকে কামড় দিলে তার দায় সেই ব্যক্তিকে নিতে হবে যিনি তাদের নিয়মিত খেতে দেন। এমনই এক রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি জেকে মহেশ্বরীর এজলাস এই রায় দিয়েছে। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, যে বা যাঁরা পথকুকুরদের নিয়ম করে খেতে দেন, সেই ব্যক্তিকেই কুকুরদের টিকাকরণের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি কুকুরের কামড়ে আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসার দায় সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নিতে হবে যিনি তাদের নিয়মিত খেতে দেন।কেরলের একটি ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

পথকুকুরদের কামড় ও টিকাকরণ নিয়ে কেরল হাইকোর্টে একটি মামলা রুজু হয়। দায়ের হওয়া মামলায় বলা হয়েছে, পথকুকুরের কামড়ে ১২ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। কেরল সরকারের হয়ে হাইকোর্টে সওয়াল করতে গিয়ে আইনজীবী ভিকে বিজু বলেন, অগাস্ট থেকে পথকুকুরদের আক্রমণে প্রাণ হারিয়েছেন আটজন। অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে, এই সব পথকুকুরদের নিয়মিত খেতে দেন এলাকার বাসিন্দারা। কেরল হাইকোর্টে এই মামলায় সওয়াল করতে গিয়ে আইনজীবী বলেন, তিনি নিজেও একজন পশুপ্রেমী। তাঁর মতো আরও অনেক পশুপ্রেমী আছেন, যারা মনে করেন যে সব পথকুকুরদের তাঁর মতো পশুপ্রেমীরা নিয়মিত খেতে দেন, সেই সব পথকুকুরদের চিহ্নিত করা প্রয়োজন। কেরল হাইকোর্ট সেই মামলার প্রেক্ষিতে কেরল হাইকোর্ট কুকুরদের নির্বিজনকরণের পাশাপাশি প্রয়োজনে তাঁদের মেরে ফেলারও নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার