দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খনি থেকে কোটি টাকার হীরা পেয়ে ঘুরল ভাগ্যের চাকা

নিজস্ব প্রতিনিধি, পান্না( ভোপাল): প্রবাদে আছে, কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি। কপাল নিয়ে আরও একটা প্রবাদ রয়েছে- কপালের নাম গোপাল।

মধ্যপ্রদেশের সুশীল শুক্লার সঙ্গে যা হল, সে ক্ষেত্রে কপাল নিয়ে দ্বিতীয় প্রবাদটি আরও বেশি প্রযোজ্য। সুশীল শুক্লা একটি ছোটো খনি রয়েছে। খনিতে কাজ করতে গিয়ে এক শ্রমিক পেয়েছে একটি হীরে। বাজার মূল্য যার ১.২০ কোটি টাকা। পান্নার ডায়মণ্ড অফিসার রবী প্যাটেল এই খবর দিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে ওই মূল্যবান হীরে নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত সংগৃহীত অর্থ করবাবদ তার হাতে তুলে দেওয়া হবে। শুক্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খনিটি নিজস্ব নয়। আগে তাঁর বাবা এই খনির মালিক ছিলেন। বাবার অবর্তমানে তিনি আপাতত খনির দায়িত্বে। গত ২০ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। কিন্তু এই প্রথম খনি থেকে উদ্ধার হল বহু মূল্যবান হীরে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুক্লা বলেন,‘আমার আশা, নিলাম থেকে ১.২ কোটি টাকা পাওয়া যাবে। পুরোটাকা হাতে পাব না, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে হাতে যাই পাই না কেন, সেটা খুব একটা কম হবে না ধরে নেওয়া যেতে পারে। তবে যতটাকা  হাতে আসুক না কেন, ওই টাকা দিয়ে আমি নতুন একটি ব্যবসা শুরু করব।’

উল্লেখ করা যেতে পারে, ভোপাল থেকে পান্নার দূরত্ব ৩৮০ কিলোমিটার।

আরও পড়ুন ভাষা দিবসে ৫২ কিলোমিটার হাঁটলেন ৭০ বছরের ‘তরুণ’

Published by:

Share Link:

More Releted News:

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ