পোষ্য কুকুর নিয়ে ঝামেলা, মধ্যপ্রদেশে দুই পড়শিকে গুলি করে মারল প্রতিবেশি

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: পোষ্য কুকুর নিয়ে ঝামেলার জেরে প্রতিবেশির এলোপাথাড়ি গুলিতে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন দুই পড়শি। গুলিবিদ্ধ হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। ঘটনার মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

ইন্দোর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ কৃষ্ণাবাগ কলোনিতে নিজেদের পোষ্য নিয়ে ঘুরতে বেরিয়ে ছিলেন রাজপাল সিং রাজাওয়াত ও বিমল অচলা। রাস্তা সরু থাকায় দু’জনের কুকুর একের অন্যের উপরে ঝাঁপিয়ে পড়ে। এ নিয়ে বচসায় জড়িয়ে পড়েন দুজনে। আচমকাই দৌড়ে গিয়ে নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে বিমলের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন রাজপাল সিং। আচমকা গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা হতচকিত হয়ে পড়েন। গুলিতে লুটিয়ে পড়েন বিমল ও রাহুল বর্মা নামে এক পথচারী। আরও ছয়জন গুলিবিদ্ধ হন। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকি‍ৎসকরা সেখানে বিমল ও রাহুলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ছয়জনের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক।  

পুলিশ জানিয়েছে, গুলি চালানোয় অভিযুক্ত রাজপাল সিং রাজাওয়াত একটি ব্যাঙ্কের   নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত। ব্যাঙ্কের দেওয়া ১২ বোরের রাইফেল দিয়েই বিমল, রাহুলের উপরে গুলি চালিয়েছিলেন। ঘটনার খবর পেয়েই কৃষ্ণাবাগ কলোনিতে পৌঁছে অভিযুক্ত রাজপাল, তার ছেলে সুধীর এবং এক আত্মীয় শুভমকে গ্রেফতার করেছে।  

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান লিখলেই কড়া ব্যবস্থা নেবে পুলিশ’, যাদবপুরে দাঁড়িয়ে হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক কলেজ পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!