এই মুহূর্তে

ফ্লোরিডায় বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার ছোবলে মৃত্যু ১৩ জনের

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় হেলেনের দাপটে ধুকছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য। ইতিমধ্যেই হেলেনের তাণ্ডবে প্রাণ হারিয়েছে অনেকে। বাস্তুচ্যুত হয়েছেন লক্ষাধিক মানুষ। আর ঘূর্ণিঝড়ের আফটারশক আরও ভয়ানক হতে চলেছে। কেননা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে হারিকেন হেলেনের তাণ্ডবে আবারও বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার (ভিব্রিও ভালনিফিকাস) প্রাদুর্ভাব ঘটেছে। মাংসখেকো ব্যাকটেরিয়া সংক্রমণে ইতিমধ্যেই ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ৭৪টি কেস শনাক্ত হয়েছে।

এ প্রসঙ্গে ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত উষ্ণ উপকূলীয় জলে ভিব্রিও ব্যাকটেরিয়ার হদিশ পাওয়া যায়। আর যখন সেই জল কোনও মানুষ পান করে, বা মানুষের কোনও খোলা অঙ্গ দূষিত জলের সংস্পর্শে আসে তখনই বিষাক্ত ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর বৃষ্টিপাত ও বন্যার ফলে মাংসখেকো ব্যাকটেরিয়াগুলোর ঘনত্ব বেড়ে যায়। তেমনই যুক্তরাষ্ট্রে হেলেনের দাপটে বন্যার সৃষ্টি হওয়ায় মাংসখেকো ব্যাকটেরিয়ার উৎপাত বেড়ে গিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভিব্রিও ভলনিফিকাস ব্যাকটেরিয়াগুলি একবার আক্রান্ত হলে এগুলি মানবদেহের ত্বক ও নরম টিস্যু ভেঙে ফেলে। আর সেই অঙ্গে সংক্রমণ বেড়ে গেলে অঙ্গটি কেটেও ফেলতে হতে পারে। আর এই ব্যাকটেরিয়ার প্রভাবে ক্ষত সৃষ্টির চারপাশের মাংস নষ্ট হয়ে যায়। তাই এটিকে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া বলা হয়।

সম্প্রতি ফ্লোরিডায় হারিকেন হেলেনের প্রভাবে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে দেশটিতে। তবে এই প্রথম নয়, ২০২৩ সালেও এই ব্যাকটেরিয়াতে আক্রান্ত ৪৬টি কেস পাওয়া যায়, যার মধ্যে মারা যান ১১ জন। আর ২০২২ সালে ৭৪ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয় ১৭ জনের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাঁধে বাঁক নিয়ে ১৭০ কিমি হেঁটে শিবলিঙ্গে জল ঢাললেন মুসলিম তরুণী

হরমুজ প্রণালীতে ইরানের রেভিলিউশনারি গার্ডের সামরিক মহড়া শুরু, বাড়ছে উত্তেজনা

সাত পাকিস্তানি সেনাকে বন্দি করল বালুচ লিবারেশন আর্মি, ইসলামাবাদকে ৭ দিনের চরমসীমা

দুর্নীতির অভিযোগে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের প্রাক্তন মন্ত্রী গ্রেফতার

উত্তর কোরিয়ার মসনদে কিমের মেয়ে, ভাই-বোনের সংঘাত নিয়ে তুঙ্গে জল্পনা

জুতো থেকে অন্তর্বাস সবই গায়েব, রহস্যময় চুরির নেপথ্যে ‘বিড়াল চোর’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ