কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

Share:

নিজস্ব প্রতিনিধি: রেস্তোরাঁয় বসে কিউআর কোড স্ক্যান করে মেনু দেখা এখন নিত্যদিনের অভ্যাস। কিন্তু সেই সাধারণ কাজই যদি গভীর রাতে অচেনা নম্বর থেকে ব্যক্তিগত বার্তার কারণ হয়ে দাঁড়ায়? পুনের এক তরুণীর অভিযোগ ঘিরে এমনই এক ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে- আমাদের ব্যক্তিগত তথ্য আসলে কতটা নিরাপদ?

ওই তরুণী জানান, তিনি পুনের এফসি রোডের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় খাবার খেতে গিয়েছিলেন। অন্যদের মতো তিনিও টেবিলে রাখা কিউআর কোড স্ক্যান করে মেনু দেখেন এবং অর্ডার দেন। পুরো প্রক্রিয়াটি স্বাভাবিক বলেই মনে হয়েছিল। কিন্তু রাতে বাড়ি ফেরার পর তার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ আসে। অভিযোগ অনুযায়ী, যিনি মেসেজ পাঠিয়েছেন তিনি নিজেকে ওই রেস্তোরাঁর একজন কর্মী বলে পরিচয় দেন। এতে তিনি অবাক হয়ে পড়েন, কারণ তিনি ব্যক্তিগতভাবে কখনও তার নম্বর কাউকে দেননি।

 

View this post on Instagram

 

A post shared by Rishika Dutta (@imagebyrizz)

আরও পড়ুন: ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

তরুণীর নাম ঋষিকা। তাঁর দাবি, কিউআর ভিত্তিক অর্ডারিং সিস্টেম থেকেই তার নম্বর সংগ্রহ করা হয়েছে। তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনা ঘিরে মহিলাদের নিরাপত্তা এবং ডিজিটাল তথ্য সুরক্ষা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিউআর কোড, ডিজিটাল পেমেন্ট ও লয়্যালটি অ্যাপের মাধ্যমে দেওয়া তথ্য কতজন কর্মীর কাছে পৌঁছায় এবং তা কীভাবে ব্যবহৃত হয়। এটা চিন্তার বিষয়। সমালোচনার মুখে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা বললেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা